রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

র‍্যাবের ডিজির ঘোষণা-জঙ্গল সলিমপুরে অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার

জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের হাত থেকে মুক্ত করা হবে

মেইল ডেক্স

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে সন্ত্রাসীদের নিরাপদ ঘাঁটি উল্লেখ করে শিগগিরই আইনানুগ প্রক্রিয়ায় সেখানে থাকা অবৈধ বসতি ও অস্ত্রধারীদের নির্মূল করার ঘোষণা দিয়েছেন র‍্যাবের মহাপরিচালক (ডিজি) একেএম শহিদুর রহমান। তিনি বলেন, ‘অবৈধ কর্মকাণ্ডের এই আস্তানা আমরা ভেঙে চুরে গুঁড়িয়ে দেব— এইটুকু কথা আমরা আপনাদের দিলাম।’

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র‍্যাব-৭-এর প্রধান কার্যালয়ে সন্ত্রাসী হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেনের জানাজা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন র‍্যাব ডিজি। এর আগে, দুপুর আড়াইটার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

একেএম শহিদুর রহমান বলেন, নায়েব সুবেদার মোতালেব হোসেন শহীদ হয়েছেন। এ ঘটনায় যারা দায়ী, তাদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা হবে। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত র‍্যাব পুরো বিষয়টি মনিটরিং করবে বলেও জানান তিনি।

নিহতের পরিবারের বিষয়ে র‍্যাব ডিজি বলেন, মোতালেব হোসেনের পরিবারের ওপর অপূরণীয় ক্ষতি হয়েছে। তাঁর স্ত্রী স্বামী হারিয়েছেন, সন্তানরা পিতা হারিয়েছে। আমরা তাঁকে ফিরিয়ে দিতে পারব না, তবে তাঁর পরিবারের দায়িত্ব আমরা গ্রহণ করেছি। পরিবার যাতে কোনোভাবে অসহায় না হয়ে পড়ে, সে বিষয়ে আমরা পাশে থাকব।

জঙ্গল সলিমপুর প্রসঙ্গে তিনি বলেন, এলাকাটি এখন সন্ত্রাসীদের আড্ডাখানায় পরিণত হয়েছে। সেখানে যারা অবৈধভাবে বসবাস করছে এবং অবৈধ অস্ত্রের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে শিগগিরই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। খুব দ্রুতই সেখানে অভিযান চালানো হবে।

র‍্যাব ডিজি আরও বলেন, ২০২৪ সালের জুন-আগস্টের পর থেকে র‍্যাব অনেক সন্ত্রাসী গ্রেপ্তার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। প্রতিটি অভিযানে ঝুঁকি থাকে। সোমবারের ঘটনাটিও সেরকম একটি ব্যতিক্রমী পরিস্থিতি। পরিস্থিতি বিবেচনায় এবং সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির আশঙ্কায় সদস্যরা তখন গুলি চালাননি।

তিনি জানান, পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হবে। কোনো ত্রুটি থাকলে তা সংশোধন করে ভবিষ্যতে আরও কার্যকরভাবে অভিযান পরিচালনা করা হবে। হামলায় জড়িত কয়েকজনের নাম ইতিমধ্যে পাওয়া গেছে। তাদের গ্রেপ্তার করা হবে।

র‍্যাব মহাপরিচালক বলেন, দেশের আইনশৃঙ্খলা ও শান্তি রক্ষায় র‍্যাব সর্বশক্তি দিয়ে কাজ করবে। যেকোনো ঝুঁকি নিয়েই হোক, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে তারা দায়িত্ব পালন করে যাবে।

এর আগে, সোমবার (১৯ জানুয়ারি) জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গেলে সন্ত্রাসীদের গুলিতে র‍্যাব-৭-এর সদস্য নায়েব সুবেদার মো. মোতালেব হোসেন নিহত হন। এ ঘটনায় আরও তিনজন র‍্যাব সদস্য আহত হন। ঘটনার পরপরই যৌথ বাহিনী ওই এলাকার সব প্রবেশমুখে অবস্থান নেয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাদা রঙের দুইটি মাইক্রোবাসে করে র‍্যাব সদস্যরা সেখানে গেলে মাইকিং করে কয়েকশ’ মানুষ জড়ো করে তাঁদের ওপর হামলা চালানো হয়। মাইক্রোবাস ভাঙচুরের দৃশ্যও ভিডিওতে দেখা গেছে।

  • পোস্টাল ভোটে এগিয়ে সাতকানিয়া প্রবাসী
  • রাঙামাটি আসনে জামায়াতের প্রার্থিতা প্রত্যাহার
  • স্বাস্থ্য পরীক্ষায় নির্ভুল-দ্রুত ফল পেতে দেশে নতুন প্রযুক্তি
  • ফটিকছড়িতে চা বাগানে মিলল ৯ দেশি বন্দুক
  • জঙ্গল সলিমপুরে অবৈধ আস্তানা গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা র‍্যাব ডিজির
  • ছাইয়ের স্তূপে রোহিঙ্গা ক্যাম্প
  • কক্সবাজারে হচ্ছে নতুন থানা, নাম মাতারবাড়ী
  • টেকনাফ সীমান্তে ১০টি ল্যান্ডমাইনের প্রেসার প্লেট উদ্ধার
  • রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড: এক নিমিষে গৃহহীন ৪ শতাধিক পরিবার
  • ১০
    সিএমপির ‘টপ সন্ত্রাসী’ পিচ্চি জাহেদ ধরা

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে সিইউএফএল

চট্টগ্রাম : চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ইউরিয়া সারের প্রধানতম কাঁচামাল অ্যামোনিয়া গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় পুনরায় সার উৎপাদনে যাচ্ছে এবং মেকানিক্যাল ত্রুটি সারিয়ে...
সর্বশেষ সর্বাধিক পঠিত