রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ পড়ার মুখে

বাংলাদেশের ক্রিকেটারদের স্বপ্ন ভংগ হওয়ার সমূহ সম্ভাবনা।

নিজস্ব প্রতিবেদক

টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ঠিক আগে বাংলাদেশ ক্রিকেটকে ঘিরে তৈরি হয়েছে চরম নাটকীয় পরিস্থিতি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) কড়া অবস্থান নিয়ে বাংলাদেশকে ২৪ ঘণ্টার সময় দিয়েছে। এইসময়ের মধ্যে বাংলাদেশ তাদের অবস্থান না পাল্টালে বিশ্বকাপ থেকে বাদ পড়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। বিশ্ব ক্রিকেটে এমন কঠোর বার্তা সচরাচর দেখা যায় না, আর সেই কারণেই এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় গোটা ক্রীড়ামহল।

সূত্রের খবর, আইসিসি বোর্ড ইতিমধ্যেই বিকল্প পরিকল্পনাও চূড়ান্ত করে রেখেছে। বাংলাদেশের জায়গায় প্রয়োজনে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তে নীতিগতভাবে ভোট পড়ে গিয়েছে।

আইসিসি স্পষ্ট করে দিয়েছে, বিশ্বকাপ শুরু হচ্ছে ৭ ফেব্রুয়ারি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে। ক্রিকেট কোনও দেশ বা সরকারের জন্য অপেক্ষা করে না। সূচি, সম্প্রচার চুক্তি, স্পনসর সবকিছুই নির্দিষ্ট পরিকল্পনায় বাঁধা। শেষ মুহূর্তে অনিশ্চয়তা তৈরি হলে গোটা ব্যবস্থাই বিপর্যস্ত হয়ে পড়ে। সেই কারণেই এতটা কঠোর অবস্থান।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, এটি শুধু একটি অংশগ্রহণের প্রশ্ন নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ ভাবমূর্তির সঙ্গেও জড়িত। আজ যদি তারা শেষ মুহূর্তে সরে দাঁড়ায়, তবে আগামী দিনে আইসিসির বড় টুর্নামেন্টে তাদের গুরুত্ব ও গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে।এখন সবার নজর ঢাকার দিকেই। নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশ সম্মতি জানাবে, নাকি ইতিহাসের অন্যতম বড় সুযোগ হাতছাড়া করবে সেই উত্তর আসবে কয়েক ঘণ্টার মধ্যেই। একদিকে রাজনীতি, অন্যদিকে ক্রিকেটারদের স্বপ্ন এই দ্বন্দ্বের শেষ কোথায়, সেটাই এখন গোটা ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন।

সম্পর্কিত খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত