শনিবার, জুলাই ১৮, ২০২৬

পাকিস্তানে বিয়েবাড়িতে ভয়াবহ আত্মঘাতী হামলা

অনলাইন ডেস্ক

পাকিস্তানের একটি বিয়েবাড়িতে নৃশংস ও ভয়াবহ  আত্মঘাতী বিস্ফোরণ হামলা হয়েছে। বিয়েবাড়ির আনন্দ নিমেষে বদলে গেল বিষাদে। আনন্দের জায়গা হয়ে গেলো আতংকের স্থান বিয়েবাড়ির মেঝেতে পড়ে থাকল চাপ চাপ রক্ত। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার এই ভয়ংকর ঘটনা ঘটেছে। ওই বিস্ফোরণে প্রাণ হারিয়েছেন অন্তত পাঁচ জন। আহত প্রায় ২৫ জন। পাকিস্তানের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সন্দেহের তির তেহরিক-ই-তালিবানের দিকে। নিহতদের মধ্যে রয়েছেন পাকিস্তান পুলিশের কাছে আত্মসমর্পণ করা এক তালিব এবং শান্তি কমিটির সদস্য।

স্থানীয় পুলিশ সূত্র জানিয়েছে, বিস্ফোরণ ঘটেছে সরকার সমর্থিত শান্তি সংগঠনের প্রধান নুর আলম মেহসুদের বাড়িতে। উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় তাঁর বাড়ি। আত্মঘাতী বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন ডেরা ইসমাইল খান জেলা পুলিশের আধিকারিক সাজ্জাদ আহমেদ সাহিবজ়াদা। এই ঘটনায় বিয়েবাড়িতে আতঙ্ক ছড়ায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় বিয়েবাড়িতে নাচগান চলছিল। সে সময় আচমকা বিস্ফোরণে ভেঙে পড়ে ছাদ। ভগ্নস্তূপে আটকে পড়েন বহু অতিথি। উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়তে হয় পুলিশ এবং দমকলকে।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, মৃতদের মধ্যে রয়েছেন এক জন ‘ভাল তালিব’। যে তালিবেরা আত্মসমর্পণ করেন, তাঁদের পাকিস্তানে বলা হয় ‘ভাল তালিব’। বিস্ফোরণের পরে আহতদের দ্রুত কাছের হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়। সেখানে ভর্তি কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন শান্তি কমিটির নেতা ওয়াহিদুল্লা মেহসুদ ওরফে জিগরি মেহসুদ।

এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই ভয়াবহ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে প্রশাসনের কর্মকর্তাদের একাংশের সন্দেহ, এই ঘটনার নেপথ্যে রয়েছে তেহরিক-ই-তালিবান। ‘ভাল তালিব’ এবং শান্তি কমিটির সদস্যদের একটি শিক্ষা দেওয়ার জন্য  তারা এই ঘটনাটি ঘটিয়েছে বলে স্থানীয় গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা অনুমান করছেন।

সম্পর্কিত খবর

জীবন উৎসর্গকারী শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয়  মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম...

চট্টগ্রামে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে সিএমপি কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রামে চলমান ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয় কেন্দ্রে অবস্থানরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। এরই লক্ষ্য চট্টগ্রাম মহানগরীর...

দেশকে ফ্যাসিবাদের হাত থেকে বাঁচানোর জন্য জাতীয় ঐক্যের উপর গুরুত্ব দিলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে মতভিন্নতা থাকলেও কোনো শত্রুতা থাকা উচিত নয় বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারি দল বিএনপির চেয়ারপার্সন ও...

সাইয়্যেদুশ শুহাদা জান্নাতের যুবকদের সর্দার হযরত ইমাম হোসাইন (রা.) : সৈয়দ ইরফানুল হক

চট্টগ্রাম : নায়েব সাজ্জাদানশীন ও মোন্তাজেমে দরবারে গাউছুল আজম আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী বলেছেন, কারবালা কেবল একটি দুঃখগাঁথা বা কান্নার ইতিহাস নয়। কারবালা...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

চট্টগ্রাম বোর্ডের আওতাধীন উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা স্থগিত

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড   এবং চট্টগ্রাম শিক্ষা বোর্ডের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের...
সর্বশেষ সর্বাধিক পঠিত