রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল ভারতের বিজেপি

অনলাইন ডেস্ক

ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নিবন্ধিত সদস্য সংখ্যার নিরিখে বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার বিশাল রেকর্ডের অধিকারী হয়েছে।

সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, বিজেপির সদস্য সংখ্যা পৌঁছেছে ১৮০ মিলিয়ন বা ১৮ কোটিতে। এই সংখ্যা দিয়ে তারা চীনের কমিউনিস্ট পার্টি (সিসিপি)-কে পিছনে ফেলেছে, যার সদস্য সংখ্যা ৯৮.০৪ মিলিয়ন। উল্লেখ্য এই র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে থাকা চীনের কমিউনিস্ট পার্টি দীর্ঘদিন ধরে বিশ্বের সবচেয়ে বড় দল হিসেবে পরিচিত ছিল।

তৃতীয় স্থানে ভারতেরই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, যার সদস্য সংখ্যা ৫০ মিলিয়ন। চতুর্থ ও পঞ্চম স্থানে আমেরিকার ডেমোক্র্যাটিক পার্টি (৪৭.১৩ মিলিয়ন) এবং রিপাবলিকান পার্টি (৩৬.০১ মিলিয়ন)। ছয় নম্বরে তামিলনাড়ুর অল ইন্ডিয়া আন্না দ্রাবিড় মুনেত্র কঝগম (এআইএডিএমকে) ১৬ মিলিয়ন সদস্য নিয়ে। সাতে তুরস্কের একে পার্টি (একেপি) ১১.২৪ মিলিয়ন, আটে ইথিওপিয়ার প্রসপারিটি পার্টি ১১ মিলিয়ন, নয়ে ভারতের আম আদমি পার্টি ১০.০৫ মিলিয়ন এবং দশে পাকিস্তানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) ১০ মিলিয়ন সদস্য নিয়ে। উল্লেখযোগ্যভাবে শীর্ষ দশটি রাজনৈতিক দলের চারটিই ভারতের।

সূত্র – কলকাতা নিউজ 24.com

সম্পর্কিত খবর

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত