রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে জনাব তারেক রহমান

পুরো চট্টগ্রাম উন্মুখ হয়ে আছে প্রিয় নেতার বক্তৃতা শোনার জন্য।

নিজস্ব প্রতিবেদক

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় যেকোনো আন্দোলন সংগ্রামে সবসময়ই অগ্রণী ভূমিকা পালন করা বীর চট্টগ্রামে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান ও বাংলাদেশের আগামী দিনের কান্ডারী জনাব তারেক রহমান। আজ শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে তিনি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

দীর্ঘ ২০ বছর পর প্রিয় নেতার চট্টগ্রামে আগমনকে কেন্দ্র করে বন্দরনগরীজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। বিমানবন্দরে জনাব তারেক রহমানকে স্বাগত জানাতে ঢল নামে বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের। তাঁকে অভ্যর্থনা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ও সাবেক রাষ্ট্রদূত গোলাম আকবর খোন্দকার, সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

দলীয় সূত্রমতে, আজ রাত তিনি চট্টগ্রামেই অবস্থান করবেন। আগামীকাল রবিবার ২৫ জানুয়ারি তারেক রহমান চট্টগ্রামসহ পার্শ্ববর্তী চার জেলায় মোট ছয়টি নির্বাচনী জনসভায় যোগ দেবেন। এর মধ্যে মূল আকর্ষণ হচ্ছে চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠের জনসভা যেখানে বিএনপির নেতৃবৃন্দ দশ লক্ষাধিক জনসমাগমের আশা করছেন। দীর্ঘ ২০ বছর পর চট্টগ্রামের মাটিতে তাঁর এই সমাবেশকে কেন্দ্র করে জনমনে ব্যাপক কৌতূহল ও উদ্দীপনা সৃষ্টি হয়েছে।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত