মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নিয়োগ মেধার ভিত্তিতেই হওয়া উচিত : জনাব তারেক রহমান

জনাব তারেক রহমান তরুণদের বলেন, আপনারা পরামর্শ দেবেন আমরা বাস্তবায়ন করবো।

নিজস্ব প্রতিবেদক

সরকারি সব ধরনের নিয়োগের ক্ষেত্রে ৫ শতাংশের বেশি কোটা রাখা উচিত নয় বলে মনে করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান। তিনি বলেন, নিয়োগ মেধার ভিত্তিতে হওয়া উচিত। জনাব তারেক রহমান বলেন, ‘একাত্তর ও চব্বিশে কে কোন ধর্মের বা জাতির, সেটা কেউই দেখেনি। ৫ শতাংশ কোটা রেখে বাকি সব মেধার ভিত্তিতেই হওয়া উচিত। সমতল বা পাহাড়ে সবার সমান সুযোগ তৈরি করতে হবে।’

রোববার ২৫ জানুয়ারি সকালে চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু বে ভিউ হোটেলের মেজবান হলে ‘ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’-এ যোগ দিয়ে চাকরিতে কোটা সংক্রান্ত  এক প্রশ্নের জবাবে এইসব কথা তিনি বলেন।

কৃষকদের ব্যাপারে তিনি বলেন, ‘বর্তমানে কৃষকদের নানা রকম সাবসিডি দেওয়া হয়। বিএনপি ক্ষমতায় গেলে কৃষক কার্ডের মাধ্যমে তথ্য সংগ্রহ করে সরাসরি কার্যকর সহায়তা দেওয়া হবে। দেশে সিন্ডিকেট বলতে যেটা রয়েছে, সেখানে কিছু মানুষ অনৈতিক প্রবেশ করে অনৈতিক কাজ করছে। আমরা তাদের আইনের আওতায় নিয়ে আসতে পারি।’ দেশে জাহাজ তৈরি শিল্প গড়ে তোলার বিষয়ে তিনি বলেন, ‘ব্লু ইকোনমি বলতে যদি শুধু মাছ ধরা বোঝায়, সেটা সামুদ্রিক অর্থনীতির অংশমাত্র, এটাকেও ব্যবস্থাপনায় আনতে হবে। এই অর্থনীতিকে সঠিক ব্যবস্থাপনায় আনতে পারলে ব্যাপক সম্ভাবনা আছে।’

যেকোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘অসৎ ব্যবসায়ী অতিরিক্ত প্রিজারভেটিভ প্রয়োগ করে খাদ্যে ভেজাল সৃষ্টি করেন। সরকার একা সবকিছু করতে পারে না, তাদের বিরুদ্ধে সবার অংশগ্রহণ জরুরি। নানা বিষয়ে নানা মত থাকবে, আলোচনা হবে। কিন্তু ভেজালের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।’

আলোচনায় উপস্থিত তরুণদের তিনি তাঁকে স্যার ডাকতে নিষেধ করে ভাইয়া সম্বোধন করতে বলেন।তরুণদের পরামর্শ দিয়ে তারেক রহমান বলেন, ‘আমাদের তরুণদের মতো মেধাবীরা যে দেশে রয়েছে, সেখানে হতাশ হওয়ার মতো কিছু নেই। আপনারা কথা বলবেন, আমরা বাস্তবায়নের দিকে নিয়ে যাব।’

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে আনন্দী সঙ্গীত একাডেমি দুদিন ব্যাপী পণ্ডিত বিজন চৌধুরী উচ্চাঙ্গসংগীত সম্মেলন সম্পূর্ণ

চট্টগ্রাম : শ্রদ্ধা তাবৎ মানুষের অন্তর্নিহিত ফ্যাকাটি।তাঁর সুষ্ঠু প্রকাশ যেভাবে ঘটুক না কেনো এর প্রতিভাত হয়।এটিসৌন্দর্যতত্ত্বের এটিসৌন্দর্য সত্যানু পরীক্ষিত সত্য অনুসন্ধান শুদ্ধ আনন্দী সঙ্গীত...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত