রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে বিএনপির সমাবেশে মাইক ও তার চুরি

নিজস্ব প্রতিবেদক
নজিরবিহীন কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও চট্টগ্রামের পলোগ্রাউন্ড এলাকায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের জনসভাস্থলের আশপাশ থেকে ১৮টি মাইক ও পাঁচ কয়েল তার চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে রোববার (২৫ জানুয়ারি) সকালে চট্টগ্রামের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ঢাকা রাজ সাউন্ড সিস্টেমের দায়িত্বরত ব্যবস্থাপক।

নগরের পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির চেয়ারপার্সনের জনসভাকে কেন্দ্র করে পুলিশ, র‍্যাব ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে  নিশ্ছিদ্ কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। সমাবেশস্থল ও আশপাশে ড্রোন উড়ানোসহ অস্ত্র, বিস্ফোরক, দাহ্য পদার্থ, লাঠি, ধারালো অস্ত্র ও নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ যেকোনো বস্তু বহন ও ব্যবহার নিষিদ্ধ করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। কিন্তু এতসব নিরাপত্তাও চোরকে আটকাতে পারেনি এবং নিরাপত্তা আসলেই কতটুকু কঠোর ছিলো সেটা নিয়ে প্রশ্ন উঠেছে।

থানায় দায়ের করা অভিযোগে বলা হয়, বিএনপির জনসমাবেশে ব্যবহারের জন্য পলোগ্রাউন্ড মাঠে রাখা তাদের সাউন্ড সিস্টেমের মালামাল গত শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ২টা থেকে রোববার (২৫ জানুয়ারি) ভোর ৪টার মধ্যে চুরি হয়ে যায়। এ সময় সাউন্ড সিস্টেমের ১৮টি মাইক ইউনিট ও ৫টি কয়েল তার কে বা কারা চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য ২ লাখ ১২ হাজার ৫০০ টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। খোয়া যাওয়া মাইকগুলো সমাবেশস্থলের গেটের বাইরে সড়কের বৈদ্যুতিক খুঁটির সঙ্গে প্রায় ১৫ থেকে ১৬ ফুট উচ্চতায় লাগানো ছিল। বিষয়টি বিএনপি নেতাদের জানালে তারা থানায় অভিযোগ করার পরামর্শ দেন।

বিষয়টি নিয়ে যথোপযুক্ত আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট থানা জানিয়েছে।

সম্পর্কিত খবর

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত