রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে : ডা. শফিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে বেকার ভাতা না, যোগ্যতা অনুযায়ী কর্মব্যবস্থা তুলে দেব। দেশবাসী বিশেষ করে যুবসমাজ ও মায়ের জাতি তাঁরা আর বস্তাপচা রাজনীতি দেখতে চান না। সোমবার ২৬ জানুয়ারি কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় তিনি আরও বলেন, বর্তমানে নারীরা বলে আমরা পাল্লায় ভোট দেব। কারণ আমরা নিরাপদ থাকতে চাই।

তিনি বলেন, অতীতের সরকার ভয় পেয়ে দাঁড়িপাল্লাকে গুম করেছিল। দাঁড়িপাল্লা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে। যারা অত্যাচার করে তারা পাল্লা সহ্য করতে পারে না কারণ দাঁড়িপাল্লা বিজয়ী হলে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

কুষ্টিয়া অঞ্চলের নদী মরুকরণ ও নদী খননের দুর্নীতি প্রসঙ্গে ডা. শফিকুর রহমান নদীকে কোলের সন্তানের সঙ্গে তুলনা করে বলেন, নদী আমাদের কাছে সন্তানের মতো। এর প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত। কারণ নদীর ওপর নির্ভর করে ভৌগোলিক অবস্থা, কৃষি ও অর্থনীতি। কিন্তু আমাদের দেশে তিলে তিলে এই নদীকে খুন করা হয়েছে।

সমাবেশের শেষ পর্যায়ে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান কুষ্টিয়ার চারটি সংসদীয় আসনে ১১ দল মনোনীত প্রার্থীদের পরিচয়ের পাশাপাশি তাদের হাতে দাঁড়িপাল্লা তুলে দেন।

সম্পর্কিত খবর

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...
সর্বশেষ সর্বাধিক পঠিত