সোমবার, জুন ১, ২০২৬

বিএনপি বেকার সমস্যার সমাধান করবে : জনাব তারেক রহমান

উদ্যোক্তা হওয়ার মতো অলীক স্বপ্ন না দেখিয়ে বাংলাদেশের তরুণদের দীর্ঘদিনের সমস্যা বেকারত্ব সমাধানের ঘোষণা দিলেন বিএনপির চেয়ারপার্সন।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৭ জানুয়ারি বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির একটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই যুগান্তকারী ঘোষণা দেন। বিএনপির চেয়ারম্যান আরও বলেন, মানুষের জন্য রাজনীতি করি, দেশ পরিচালনার অভিজ্ঞতা শুধু বিএনপির আছে। সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই।

তিনি বলেন, একটি দল পালানো স্বৈরাচারের ভাষায় কথা বলছে। দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। তাদের দাবি, বিএনপি নাকি দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন হলো, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি সরকারে ওই দলটিরও তো দুজন সদস্য (মন্ত্রী) ছিলেন। বিএনপি যদি এতোই খারাপ হতো, তবে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? জনাব তারেক রহমান বলেন, অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে জনগণ সঠিক সিদ্ধান্ত নেবেন। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির সরকার চালানোর অভিজ্ঞতা আছে। বিএনপি জানে কীভাবে দুর্নীতির লাগাম টেনে ধরতে হয়। খালেদা জিয়ার সময় দেশে দুর্নীতি তলানিতে ছিল।

তিনি আরও বলেন, অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগোনো যায় না, এজন্যই ফ্যামিলি কার্ড।আমি-ডামি ও নিশিরাতের ভোট সবার অধিকার কেড়ে নিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

দীর্ঘ ২২ বছর পর জনাব তারেক রহমানের ময়মনসিংহ আগমন উপলক্ষে জনসভাটি পরিণত হয় জনসমুদ্রে। প্রিয় নেতাকে একনজর দেখার জন্য ও প্রিয় নেতার বক্তৃতা শেনার জন্য কাতারে কাতারে অগুনতি মানুষ জড়ো হয় সমাবেশস্থলে। বিএনপির নেতা কর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগদান করেন। পাশাপাশি অসংখ্য সাধারণ মানুষ সমাবেশস্থলে আসেন শুধুমাত্র জনাব তারেক রহমানের দিকনির্দেশক বক্তব্য শোনার জন্য। এবং উপস্থিত নেতা – কর্মী ও জনসাধারণের মতে জনাব তারেক রহমান একজন সত্যিকারের দেশ নায়কের মতোই ভাষণ দিয়েছেন।

এই কর্মসূচি উপলক্ষে ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকার মানুষ উচ্ছ্বসিত। জনসভায় তিনি বিভাগের ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

ময়মনসিংহের সমাবেশ সম্পন্ন করে ঢাকায় ফেরার পথে আরও ২ জায়গায় সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। এর মধ্যে গাজীপুর রাজবাড়ী মাঠে সন্ধ্যা ৬টায় ও সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি।

সম্পর্কিত খবর

চকরিয়ায় কিশোরীকে উদ্ধার করতে গিয়ে মারধরে অভিযুক্ত পুলিশ সদস্যকে প্রত্যাহার

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় অপহরণের শিকার এক কিশোরীকে উদ্ধার করতে গিয়ে অতিরিক্ত শক্তি প্রয়োগ ও মারধরের অভিযোগ ওঠায় মো. আরকানুল ইসলাম নামের পুলিশের এক...

চট্টগ্রাম স্টেডিয়াম মাঠে ঈদ-উল আযহার জামাতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক

প্রতি বছরের ন্যায় এবারও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম কেন্দ্রীয় ঈদ-জামাত কমিটির উদ্যোগে চট্টগ্রাম জেলা স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম মাঠে পবিত্র ঈদ-উল আযহার প্রধান জামাত...

আগামী ৩১ মে দেখা যাবে ‘ব্লু মুন’ : একই মাসে দ্বিতীয় পূর্ণিমা

আকাশের মহাজাগতিক ঘটনাগুলো মানুষকে সবসময়ই মুগ্ধ করে, এবং ২০২৬ সালের মে মাসের শেষে এমনই এক বিরল দৃশ্য দেখা যাবে। এই মাসে দ্বিতীয়বারের মতো পূর্ণিমা...

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গণমাধ্যমকর্মীদের শুভেচ্ছা জানালেন এমপি সাঈদ আল নোমান

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সকল গণমাধ্যমকর্মী, সম্পাদক, সাংবাদিক এবং সংবাদপত্র শিল্পের সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য সাঈদ...

৩০ মে আজিমনগর ভান্ডার শরীফে পবিত্র বার্ষিক ওরশ শরীফ

চট্টগ্রাম জেলার ফটিকছড়ির ঐতিহ্যবাহী মাইজভান্ডার দরবার শরীফের মহান সুফি ইউসুফে সানি, জামালেমোস্তফা, গাউসুলআজম হযরত মাওলানা সৈয়দ গোলামুর রহমান শাহ(ক.) মাইজভান্ডারী( প্রকাশ- বাবাভান্ডারী) কেবলার প্র-দৌহিত্র...

শহীদ জিয়াউর রহমানের গুণাবলির সঙ্গে মানসিক সংযোগ স্থাপন করতে হবে : সাঈদ আল নোমান এমপি

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন সততা, সাহসিকতা ও দূরদর্শিতায় অনন্য উচ্চতায়। তিনি সর্বোচ্চ সততা ও দেশপ্রেম...
সর্বশেষ সর্বাধিক পঠিত