রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

অবৈধভাবে পাহাড় কাটছে বিপিসি,ভবন নির্মাণের কাজ বন্ধ রাখার নির্দেশ পরিবেশন অধিদপ্তরের

মেইল ডেক্স

নগরীর সার্সন রোডস্থ জয়পাহাড়ে নিজস্ব ভবন নির্মাণ করতে গিয়ে পাহাড় কাটছে রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন। গতকাল পরিবেশ অধিদপ্তরের একটি টিম সরজমিনে জয়পাহাড় পরিদর্শন করে বিপিসিকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এবং আজ অধিদপ্তরে উপস্থিত হয়ে শুনানিতে ব্যাখা প্রদানের নির্দেশ দিয়েছে। অন্যথায় বিপিসির বিরুদ্ধে একতরফাভাবে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানিয়ে দেয়া হয়েছে।

বিপিসি বলছে, ৫ তলা স্টিল স্ট্রাকচারের একটি ভবন তৈরি করা হচ্ছে। বিপিসির নিজস্ব কার্যালয় না থাকায় তাদের ভাড়া ভবনে দীর্ঘদিন ধরে অফিস করতে হচ্ছে। জয়পাহাড়ে নিজস্ব জায়গায় নিজেদের অফিস করতে গিয়ে বিপিসি পাহাড় কাটছে বলে অভিযোগ উঠে।

পরিবেশ অধিদপ্তরের একটি টিম গতকাল বিকেলে সরজমিনে জয়পাহাড় পরিদর্শন করে পাহাড় কাটার প্রমাণ পায়। বিপিসি পাহাড় কেটে রিটেইনিং ওয়াল নির্মাণ করছে বলে পরিবেশ অধিদপ্তরের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান। তিনি বলেন, বিপিসিকে নোটিশ করে কাল অধিদপ্তরে হাজির হয়ে শুনানিতে অংশ নিয়ে ব্যাখা প্রদান করতে বলা হয়েছে। অন্যথায় একতরফাভাবে বিপিসির বিরুদ্ধে সিদ্ধান্ত নেয়া হবে বলেও নোটিশে জানিয়ে দেয়া হয়েছে।

 

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত