রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিমান দুর্ঘটনায় প্রয়াত অজিত পওয়ার, মৃত আরও ৪

মেইল ডেক্স

ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে।

বিমান দুর্ঘটনায় প্রয়াত মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী রাজনৈতিক দল ন্যাশনাল কংগ্রেস পার্টি(এনসিপি)-এর নেতা অজিত পওয়ার। বুধবার সকালে আচমকাই ভেঙে পড়ে তাঁর ব্যক্তিগত বিমান। সেখানে অজিতের সঙ্গে ছিলেন আরও চারজন। মুম্বই থেকে বারামতি যাওয়ার পথে আচমকাই ভেঙে পড়ে তাঁদের বিমান। ডিজিসিএর তরফ থেকে জানানো হয়, মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী-সহ বিমানে থাকা সকলেরই মৃত্যু হয়েছে। উল্লেখ্য, বারামতি থেকেই বিধায়ক হয়ে উপমুখ্যমন্ত্রীর আসনে বসেছিলেন অজিত। নিজের কেন্দ্রে পৌঁছতে গিয়েই শেষ হয়ে গেল তাঁর জীবন।

মঙ্গলবার মুম্বইয়ে মন্ত্রিসভার বৈঠকে যোগ দিয়েছিলেন শরদ পওয়ারের ভাইপো তথা উপমুখ্যমন্ত্রী ৬৬ বছর বয়সি অজিত পওয়ার। মন্ত্রিসভার বৈঠকের পর বুধবার বারামতিতে এক রাজনৈতিক কর্মসূচি ছিল তাঁর। সেই সভায় যোগ দিতেই বুধবার সকালে মুম্বই থেকে ব্যক্তিগত বিমানে চেপে বারামতির দিকে রওনা দেন। গন্তব্যের কাছে পৌঁছে গিয়েই সম্ভবত বিমানে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ে। জরুরি অবতরণ করতে গিয়েই বিমানটি ভয়ংকরভাবে আছড়ে পড়ে।

প্রাথমিকভাবে পাওয়া খবর অনুযায়ী, সকাল পৌনে ন’টা নাগাদ বারামতিতে ভেঙে পড়ে অজিতের বিমান। সঙ্গে সঙ্গে দাউদাউ করে আগুন ধরে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিমানটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়। গুরুতর চোট লাগে অজিতের। আহত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেই জানা গিয়েছে। তবে শেষরক্ষা হয়নি। ডিজিসিএর তরফ থেকে অজিতের মৃত্যুসংবাদ ঘোষণা করা হয়। ওই বিমানে ছিলেন দু’জন বিমানকর্মী। ছিলেন অজিতের দুই আধিকারিকও। সকলেরই মৃত্যু হয়েছে ভয়ংকর দুর্ঘটনায়।

দাদার মৃত্যুসংবাদ পেয়ে রাজনৈতিক বিবাদ ভুলে ছুটে গিয়েছেন শরদ পওয়ারের কন্যা সুপ্রিয়া সুলে। একের পর এক নেতা শোকপ্রকাশ করেছেন অজিতের প্রয়াণে। জানা গিয়েছে, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে ফোন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত বারামতিরই জনপ্রতিনিধি ছিলেন অজিত। সাংসদ, বিধায়ক-সমস্ত পদ পেয়েছেন বারামতি থেকে। তাঁর জীবনও শেষ হল ওই বারামতিতেই।

সূত্র – সংবাদ প্রতিদিন

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

দেশের একমাত্র সম্পদ জনগণ, সবাইকে নিয়ে নিরাপদ সমাজ প্রতিষ্ঠা করতে চাই : ডিসি জাহিদ

চট্টগ্রাম : চট্টগ্রামের হোটেল-রেস্তোরাঁয় নিরাপদ খাবার ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বাবুর্চিসহ খাবার প্রস্তুত ও পরিবেশনের সঙ্গে যুক্ত কর্মীদের স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা বিষয়ে প্রশিক্ষণ...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত