মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

দেশকে সঠিক ধারায় পরিচালিত করতে হলে বিএনপির বিকল্প নেই : জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

আবু সুফিয়ান বলেছেন, একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র থাকবে কিনা? মানুষের অধিকার থাকবে কিনা? ভোটের অধিকার থাকবে কিনা? তা এই নির্বাচনের মধ্য দিয়ে প্রতিফলিত হবে। গণতন্ত্রের জন্য সবচেয়ে বেশী ত্যাগ স্বীকার করেছে বিএনপি। আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন ও জীবিকা নিশ্চিত করা, কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে কার্যকরভাবে পুনর্গঠনে বিএনপি অঙ্গীকারবদ্ধ। দেশকে সঠিক ধারায় পরিচালিত করতে হলে বিএনপির কোন বিকল্প নেই। তাই গণতন্ত্র-স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সুরক্ষিত রাখেতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান ও অবিসাংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসুরী তারেক রহমানের নেতৃত্বে দুর্নীতি-অপশাসন ও বৈষম্যবিহীন সমাজ গঠনে এবং ক্ষুধা-দারিদ্র্যমুক্ত নিরাপদ বাংলাদেশ বিনির্মাণে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ধানের শীষ প্রতীকে ভোট দিন।

২৮ জানুয়ারি (বুধবার) বিকেলে ৩১নং আলকরণ ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সাধারণ ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনাদের সমস্যা মানেই আমার সমস্যা। আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিবেন, নির্বাচিত হলে আপনাদেরকে সঙ্গে নিয়ে সেই সমস্যার সমাধান করব, ইনশাআল্লাহ।

পথসভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, দীর্ঘদিন ধরে জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত। এবারের নির্বাচন সেই অধিকার পুনরুদ্ধারের একটি ঐতিহাসিক সুযোগ। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

৩১নং আলকরণ ওয়ার্ড বিএনপির আহবায়ক আব্দুল মান্নান এর সভাপতিত্বে ও সদস্য সচিব ইকবাল হোসেন সংগ্রামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, য্গ্মু আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সিহাব উদ্দিন মোবিন, সদস্য আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান, জাকির হোসেন। বক্তব্য দেন আব্দুল নবী প্রিন্স, খোরশেদুল আনোয়ার, দিদারুর রহমান লাভু, আব্দুল শুক্কুর, মো. সেলিম, মো. ফিরোজ, মিন্টু, আব্দুল বাতেন, জসিম উদ্দিন প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে তিনমাসের মাথায় সিএমপি থেকে ডিএমপিতে বদলি হলেন ওসি কোতোয়ালি

চট্টগ্রাম : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ( সিএমপি) কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মোহাম্মদ নাজমুন নূরকে থানায় দায়িত্ব নেওয়ার মাত্র তিন মাসের মাথায়চট্টগ্রাম...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

যে বয়সে কাঁদে ব্যাগ নিয়ে বন্ধুের সাথে স্কুলে যাওয়ার কথা, সে বয়সে মৃত্যুর লড়াইয়ে অতুন

চট্টগ্রাম : চট্টগ্রামে অতুন চক্রবর্তী ১০ বছর বয়সী এক শিশুর পরিবার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়ে হাত বাড়িয়েছেন মানবিক ব্যক্তিদের প্রতি। শিশুটি ভয়ংকর " ডিফিউজ...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত