রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

রোহিঙ্গারা বাংলাদেশের পাসপোর্ট পাচ্ছে

পাসপোর্ট পেলেও রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক হবে না!!!

নিজস্ব প্রতিবেদক

বর্তমানে সৌদি আরবে অবস্থান করা ৬৯ হাজার রোহিঙ্গাকে বাংলাদেশের পাসপোর্ট দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র উপদেষ্টা জনাব মো. তৌহিদ হোসেন।বুধবার ২৮ জানুয়ারি পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘বিষয়টা হচ্ছে, আমাদেরই ত্রুটির কারণে প্রচুর রোহিঙ্গা বাংলাদেশি পাসপোর্ট নিয়ে সেখানে (সৌদি আরব) গেছে। বহু বছর আগে, তখন হাতে লেখা পাসপোর্ট ছিল; প্রচুর দুর্নীতির অভিযোগও এর মধ্যে আছে। পরিস্থিতিটা এমন দাঁড়িয়েছে যে যারা আমাদের পাসপোর্ট নিয়ে গেছে, সৌদিরা তাগিদ দিচ্ছে তাদের যেন আমাদের পাসপোর্ট নবায়ন করে দিই। একটা সিদ্ধান্ত যখন নেওয়া হয় কোনো দেশের পরিপ্রেক্ষিতে, সেখানে আরও অনেক স্বার্থসংশ্লিষ্ট কারণ থাকে। এটুকু শুধু জেনে রাখুন যে আমরা এটা চেষ্টা করেছিলাম যাতে করতে না হয়। কিন্তু আমাদের অন্যান্য স্বার্থের কারণে আমরা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এই ৬৯ হাজারকে বাংলাদেশের পাসপোর্ট দেব।’

তিনি আরও বলেন, ‘শুনুন, পাসপোর্ট মানে এই না যে সে বাংলাদেশের নাগরিক। যেকোনো দেশের নাগরিককে পাসপোর্ট দেওয়া যায় এবং এর উদাহরণ পৃথিবীতে প্রচুর আছে। অন্য এক দেশের নাগরিককেও আপনি পাসপোর্ট দিতে পারেন, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য থাকলে।’

সম্পর্কিত খবর

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...
সর্বশেষ সর্বাধিক পঠিত