রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হুমকি

সংশ্লিষ্টদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি সমঝোতায় আসা ছাড়া বর্তমানে ইরানের অন্য কোনো বিকল্প নেই।

ইন্টারন্যাশনাল ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক হামলার হুমকি প্রত্যাখ্যান করে ইরান দাবি করেছে, সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে তাৎক্ষণিক ও শক্তিশালী জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বুধবার ২৮ জানুয়ারি আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, আমাদের সাহসী সশস্ত্র বাহিনী ভূমি, আকাশ ও সমুদ্রে ইরানের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের জবাব দিতে ট্রিগারে আঙুল রেখে প্রস্তুত রয়েছে।তিনি বলেন, গত বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষ এবং ওই সময় মার্কিন হামলা থেকে ইরান ‘মূল্যবান শিক্ষা’ অর্জন করেছে। আরাঘচির দাবি, এসব অভিজ্ঞতা ইরানকে আরও দ্রুত, শক্তিশালী ও কার্যকর প্রতিক্রিয়া জানাতে সক্ষম করেছে।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানের বিরুদ্ধে নতুন করে সামরিক হুমকি দেন। তিনি লেখেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগোচ্ছে এবং প্রয়োজনে ‘দ্রুত ও সহিংসভাবে’ অভিযান চালাতে প্রস্তুত। মার্কিন প্রেসিডেন্ট ইরানকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি বন্ধে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, সময় ফুরিয়ে আসছে। এখনই চুক্তি করা দরকার। তবে তিনি আবারও দাবি করেন, আগের মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হয়েছিল এবং যদি ইরান এখন চুক্তিতে না আসে, তাহলে ভবিষ্যতের হামলা ‘আরও ভয়াবহ’ হবে।

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...
সর্বশেষ সর্বাধিক পঠিত