রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি : জনাব তারেক রহমান

সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন।

নিজস্ব প্রতিবেদক

মহাস্থান থেকে মোকামতলা পথসভায় লাখো মানুষের ঢল নেমেছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে। আজ শুক্রবার বিকেল ৩টায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলা বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন। বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি। মহান আল্লাহ সুযোগ দিলে দেশ ও দেশের মানুষের কাজে নিয়োজিত হতে পারি, এ জন্য সবার দোয়া চাই। এসময় মহাস্থান থেকে মোকামতলা পথসভায় লাখো মানুষের ঢল নেমেছিল বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে।

মোকামতলায় পথসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার এমপি প্রার্থী মীর শাহে আলম। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল-দোসীমানা অব্দি প্রায় তিন কিলোমিটার সড়কে লক্ষাধিক নেতাকর্মী ও সাধারণ মানুষের জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।

এর আগে বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, এই মসজিদটি করা হয়েছিল বগুড়ার মানুষের জন্য। আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন বগুড়ার মতো জায়গায় এমন একটি মসজিদ গড়ে তোলার। মসজিদের এখনো অনেক কাজ বাকি আছে। যেভাবে পরিকল্পনা করেছিলাম তা বাস্তবায়ন হয়নি। আল্লাহ আমাদের সুযোগ দিলে আগামী মসজিদটি সুন্দর ভাবে গড়ে তোলা হবে। যাতে এটি নিয়ে বগুড়ার মানুষ গর্ব করতে পারে। সকলের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আল্লাহ যদি আমাদের সুযোগ দেন তাহলে আমরা আগামীতে দেশের দায়িত্ব পেলে সমগ্র দেশে কাজ করা হবে।

সম্পর্কিত খবর

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত