রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

চট্টগ্রামে এনসিপি নেতা পরিচয়ে চাঁদা দাবি

বিশেষ প্রতিবেদক

চট্টগ্রামের আগ্রাবাদের আস-সালাম টাওয়ার। গত ২৭ জানুয়ারি দুপুর ১টা। এনসিপি নেতা পরিচয়ে সাত যুবক প্রবেশ করেন ‘সাজেদা ট্রেডিং’ নামের একটি প্রতিষ্ঠানে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রিসিপশনিস্ট রাতুলকে লক্ষ্য করে তারা বারবার চাপ প্রয়োগ করছেন। পরিস্থিতি বেগতিক দেখে ঊর্ধ্বতনদের ফোনে জানানোর চেষ্টা করেন ওই কর্মচারী।
প্রতিষ্ঠানের ম্যানেজার আক্তার আলী বাচ্চুর অভিযোগ, শুরু থেকেই যুবকরা অশ্লীল ভাষায় গালিগালাজ করে আসছিলেন। এক পর্যায়ে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিকেলে আরও বড় বাহিনী নিয়ে আসার হুমকি দিয়ে চলে যান তারা।
হুমকি অনুযায়ী বিকেল ৫টায় আবারও হানা দেয় ওই চক্রটি। তবে এবার তারা একা নন, সাথে ছিল পুলিশ। সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যায়, ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট ফাঁড়ির ইনচার্জ জাহেদ উল্লাহ জামান সিভিল পোশাকে একদল পুলিশ সদস্য নিয়ে প্রতিষ্ঠানে তল্লাশি চালাচ্ছেন।
ভুক্তভোগী রাতুল জানান, দরজা খুলতে দেরি হওয়ায় পুলিশ ও এনসিপি নেতারা তাকে মারধরও করেন। তবে বিভিন্ন রুমে তল্লাশি চালিয়ে অবৈধ কিছু না পেয়ে শেষ পর্যন্ত খালি হাতেই ফিরে যায় পুরো দলটি।


এদিকে, সিসিটিভি ফুটেজে সরব উপস্থিতি থাকলেও ঘটনাস্থলে যাওয়ার কথা সরাসরি অস্বীকার করেছেন ফাঁড়ি ইনচার্জ জাহেদ উল্লাহ জামান। অন্যদিকে, ডবলমুরিং থানার ওসি জামাল উদ্দিন খান দাবি করেছেন, এমন কোনো অভিযানের বিষয়ে তিনি কিছুই জানেন না।
তবে এনসিপি সদস্য আজাদ ঘটনাস্থলে যাওয়ার কথা স্বীকার করলেও চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করেছেন। তার দাবি, এনসিপির মহানগর কমিটির কয়েকজন সদস্য ও যুবশক্তির যুগ্ম সদস্য সচিব মীরসহ অন্যরা সেখানে আওয়ামীলীগ নেতা ধরতে গিয়েছিলেন এবং বিকেলে পুলিশের দুই গাড়ি সদস্যও তাদের সাথে ছিল।
এদিকে ঘটনার পর সড়কেই এনসিপির দুই নেতার মধ্যে তুমুল বাকবিতণ্ডা দেখা যায়। যেখানে চাঁদা দাবি এবং আওয়ামী লীগ নেতাকে শেল্টার দেওয়া নিয়ে একে অপরকে দোষারোপ করতে শোনা যায়।
রাজনৈতিক পরিচয়ের আড়ালে পুলিশকে সাথে নিয়ে এ ধরনের অভিযানে সাধারণ ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সিসিটিভি ফুটেজ থাকার পরও প্রশাসনের অস্বীকার নিয়ে উঠছে নানা প্রশ্ন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত