শনিবার, জুলাই ১৮, ২০২৬

ইসলামের ইজ্জত রক্ষায় ইসলামী আন্দোলন এককভাবে নির্বাচন করছে : চরমোনাই পীর

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের ইজ্জত রক্ষার জন্য এককভাবে নির্বাচনে অংশগ্রহণ করছে। রোববার ০১ ফেব্রুয়ারি লক্ষ্মীপুর-০১ আসনের ইসলামী আন্দোলনের এমপিপ্রার্থী আলহাজ জাকির হোসেন পাটোয়ারীর সমর্থনে রামগঞ্জ পৌর শিশুপার্কে আয়োজিত নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

মুফতি রেজাউল করীম বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশটাকে সুন্দরভাবে গড়ার একটা সুযোগ এসেছে। এ লক্ষ্য-উদ্দেশ্য নিয়ে যখন আমরা আওয়াজ তুলেছিলাম ইসলামের পক্ষে একটা বাক্স, তখন সারা বাংলাদেশের মানুষের সাড়া ও উদ্দীপনা সেভাবে আমরা দেখতে পেয়েছি। কিন্তু মানুষ পরিবর্তনের পক্ষে যখন আওয়াজ তুলেছিল, তখন এক শ্রেণির ক্ষমতালোভী স্বার্থান্বেষী মহল ইসলামের পক্ষের বাক্সের পরিবর্তে তারা আবার ঘোষণা করল, ‘ইসলামের নীতি-আদর্শ অনুযায়ী তারা দেশ চালাবে না, দেশ চালাবে প্রচলিত আইন এবং নীতি-আদর্শের মাধ্যমে।’ তখন আমরা হতভম্ব হয়ে গেলাম। তখনই ইসলামী আন্দোলনের যে ঘোষণা ছিল – ইসলামের পক্ষের বাক্স ও ইসলামের ইজ্জতকে রক্ষার জন্য হাতপাখা নিয়ে এককভাবে ২৫৮ আসনে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি অভিযোগ করে বলেন, যে উদ্দেশ্যকে সামনে রেখে চুয়ান্ন বছর আগে দেশ স্বাধীন করতে গিয়ে লাখো মানুষ শাহাদাত বরণ করেছেন, পঙ্গুত্ব বরণ করেছেন—তা হলো সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু যারা এ চুয়ান্ন বছর দেশ পরিচালনা করেছে, তাদের মাধ্যমে এর একটাও আমরা বাস্তবে দেখতে পাইনি। বরং এদের পরিচালনার মাধ্যমে আমাদের সোনার বাংলাদেশ পাঁচবার চোরের দিক থেকে, দুর্নীতির দিক থেকে ফার্স্ট হয়েছে। হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে। এসব মায়েদের আর্তনাদ আর কতকাল শুনব? এদেশকে আমরা দুর্নীতিতে কতবার চ্যাম্পিয়ন করব? সন্তানগুলো পঙ্গু হবে, চক্ষু হারাবে আমাদের দেশের টাকা বিদেশে পাচার হবে, এটা আমরা কতদিন দেখব?

চরমোনাই পীর আরও বলেন, মহান আল্লাহ বলেছেন যে জাতি নিজেদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে, আমি সে জাতির ভাগ্যের পরিবর্তন ঘটাই না। আজকে সকল শ্রেণি-পেশার মানুষের এখানে উপস্থিতি দেখে আমার মন বলছে, ইসলামের পক্ষের প্রার্থী, মানবতার কল্যাণের পক্ষের প্রার্থী এবং দেশকে যারা ভালোবাসে তাদের পক্ষের প্রার্থী, হাতপাখার প্রার্থী আল্লাহর রহমতে বিজয়ী হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যা এলাকা থেকে উদ্ধার হলো ব্রাজিলের তৈরি পিস্তল

চট্টগ্রাম : চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের বিশেষ অভিযানে একটি ব্রাজিলে তৈরি বিদেশি ৯ এমএম পিস্তল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাতে কর্ণফুলী থানার চরলক্ষ্যা ইউনিয়নের...

জীবন উৎসর্গকারী শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয়  মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম...

প্রতিটি নিরন্ন মানুষের কাছে ইনশাআল্লাহ খাবার পৌঁছে দেবে তারেক রহমান : প্রতিমন্ত্রী অনিন্দ্য

চট্টগ্রাম : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর সরকার চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামসহ দেশের বন্যাদুর্গত মানুষের পাশে আছে, থাকবে। দুর্গত মানুষের যেকোন প্রয়োজনে সরকার...

আমাদের দেশে এত বড় গণঅভ্যুত্থান এর আগে কখনো হয়নি : বিভাগীয় কমিশনার

চট্টগ্রাম : চট্টগ্রামে জুলাই শহিদ দিবস উদযাপন যথাযথ মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে পালন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল-নগরীর নিউমার্কেট এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা দাবি পেশ ছাত্রদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তবে ছয় দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে...

ক্যান্সার বিস্তার রোধে বাংলাদেশি গবেষক ড. হেমায়েত উল্লাহ’র গুরুত্বপূর্ণ আবিষ্কার

ক্যান্সারের বিস্তারের কারণে ৯০ শতাংশেরও বেশি রোগীর মৃত্যু হয়, তবে উদ্ভিদ বিজ্ঞানের একটি অভাবনীয় আবিষ্কার এখন এই মরণঘাতী মেটাস্ট্যাসিস বা ক্যান্সারের ছড়িয়ে পড়া রোধ...
সর্বশেষ সর্বাধিক পঠিত