মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

রাজনীতি মানে সেবা, কোনো কৌশল নয়, রাজনীতিকে আমি ইবাদত মনে করি : জনাব সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

রাজনীতিকে কৌশল বা ক্ষমতা অর্জনের মাধ্যম নয়, বরং মানুষের সেবার একটি পবিত্র দায়িত্ব হিসেবে দেখেন বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম-১০ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান। তিনি বলেন, “রাজনীতি মানে সেবা—কোনো কৌশল নয়। আমি রাজনীতিকে ইবাদত মনে করি।”

২ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার, নগরীর ৮ নম্বর ষোলকবহর ওয়ার্ডের মির্জাপুলস্থ আব্দুল হামিদ রোড থেকে শুরু করে আব্দুল লতিফ রোড,আরকান সোসাইটি, বাদুরতলা, বড় গেরেজ, আল মাদানী রোড, আব্দুল্লাহ খান রোড হয়ে শেখ বাহারুল্লাহ রোড সহ বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, সমস্যা ও প্রত্যাশার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

সাঈদ আল নোমান বলেন, “জনগণের আস্থা ও ভালোবাসাই একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি। রাজনীতি যদি মানুষের কল্যাণে ব্যবহার না হয়, তবে তার কোনো মূল্য নেই। তিনি আরও বলেন, সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের ভিত্তিতে রাজনীতি চর্চা করাই তাঁর লক্ষ্য।”

তিনি জানান, চট্টগ্রাম-১০ আসনের শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, টেকসই উন্নয়ন ও নাগরিক সুবিধা উন্নয়নে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে তিনি কাজ করছেন। জনগণের অংশগ্রহণ ও সহযোগিতায় একটি সমৃদ্ধ, মানবিক ও বাসযোগ্য বিশ্বমানের চট্টগ্রাম গড়ে তুলতে চান বলেও জানান তিনি।

পথসভা ও গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, কর্মী-সমর্থক এবং বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত