রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

এই চুক্তি কার্যকর হলে দক্ষিণ এশিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্ক হার সবচাইতে কম হবে ভারতের জন্য।

মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ঐতিহাসিক বাণিজ্য চুক্তির বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত

সংশ্লিষ্টদের মতে ইউরোপীয় ইউনিয়নের সাথে ভারতের করা চুক্তির কারণে ট্রাম্প প্রশাসন মার্কিন বিনিয়োগকারীদের চাপে পড়ে এই চুক্তি করতে বাধ্য হচ্ছে।

ইন্টারন্যাশনাল ডেস্ক

ভারত ও আমেরিকার বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে একটি চমকপ্রদ গুরুত্বপূর্ণ পরিবর্তন আসলো হঠাৎ করেই। ভারতের ওপর আমেরিকার চাপিয়ে দেওয়া পারস্পরিক ট্যারিফ ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এই সিদ্ধান্তের ফলে দুই দেশের মধ্যে আমদানি ও রফতানি আরও সহজ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট মহল।

মার্কিন সময় সোমবার সকালে ভারত ও আমেরিকার শীর্ষ নেতৃত্বের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। আলোচনায় দ্বিপাক্ষিক বাণিজ্য, জ্বালানি সরবরাহ, প্রযুক্তি সহযোগিতা এবং আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত কথা হয় বলে জানা গেছে। এই আলোচনার পরই ট্যারিফ কমানোর সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। নতুন ব্যবস্থায় যুক্তরাষ্ট্রে প্রবেশকারী ভারতীয় পণ্যের ওপর এখন থেকে ১৮ শতাংশ ট্যারিফ আরোপ করা হবে। পাশাপাশি ভবিষ্যতে ধাপে ধাপে আরও ট্যারিফ ও নন-ট্যারিফ ব্যারিয়ার কমানোর দিকেও আলোচনা এগোচ্ছে। এতে দুই দেশের মধ্যে দীর্ঘদিনের কিছু বাণিজ্যিক জটিলতা মেটার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সিদ্ধান্তের প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে প্রযুক্তি, কৃষিপণ্য, জ্বালানি ও শিল্পপণ্যের ক্ষেত্রে। ভারতের পণ্যের প্রতিযোগিতামূলক দাম বজায় রাখা সহজ হবে, ফলে মার্কিন বাজারে ভারতীয় রফতানিকারকদের সুযোগ বাড়তে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ভারত জ্বালানি ও প্রযুক্তি পণ্যের আমদানি আরও বাড়তে পারে বলেও ইঙ্গিত মিলছে। বাণিজ্যিক সম্পর্কের এই পরিবর্তন দুই দেশের অর্থনৈতিক সহযোগিতাকে আরও গভীর করতে পারে বলে মনে করা হচ্ছে।

সোমবার ভারতের প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা হয় মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। দুই রাষ্ট্রনেতার মধ্যে কী কী বিষয়ে কথা হয়েছে, তারও একটি সারসংক্ষেপও নিজের ‘ট্রুথ সোশ্যাল’ হ্যান্ডলে পোস্ট করেন প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্টের দাবি, বাণিজ্য এবং রুশ-ইউক্রেন যুদ্ধ-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে তাঁদের। এর পরেই ট্রাম্প লেখেন, “তিনি (মোদী) রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে রাজি হয়েছেন। আমেরিকার কাছ থেকে আরও অনেক বেশি তেল কিনবে ভারত। সম্ভবত ভেনেজ়ুয়েলার কাছ থেকেও ভারত বেশি করে তেল কিনবে।” ট্রুথ সোশ্যাল’-এর পোস্টে ট্রাম্প আরও জানান, শুল্ক সমঝোতার জন্য মোদীই তাঁকে অনুরোধ করেছেন। আমেরিকার প্রেসিডেন্ট লেখেন, “প্রধানমন্ত্রী মোদীর প্রতি বন্ধুত্ব ও শ্রদ্ধার কারণে তাঁর অনুরোধে আমরা ভারত এবং আমেরিকার মধ্যে অবিলম্বে একটি বাণিজ্য চুক্তি (শুল্ক সমঝোতা) সেরে নিতে সম্মত হয়েছি। এর আওতায় ভারতের উপর আমেরিকার পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমে ১৮ শতাংশ হবে। একই ভাবে ভারতও আমেরিকার জন্য তাদের শুল্ক সংক্রান্ত এবং অন্য (বাণিজ্যিক) প্রতিবন্ধকতা কমিয়ে শূন্যে নামিয়ে আনতে উদ্যোগী হবে।”

ট্রাম্পের দাবি, এই শুল্ক হ্রাসের পরিবর্তে ভারত আরও বেশি করে মার্কিন পণ্য কিনবে। সমঝোতায় তেমনটাই স্থির হয়েছে। আমেরিকা থেকে ৫০ হাজার কোটি ডলারের ( ভারতীয় মুদ্রায় ৪৫ লক্ষ ২৫ হাজার ৬২২ কোটি টাকার) শক্তি, প্রযুক্তি, কয়লা, কৃষিজ পণ্য-সহ অন্যান্য সামগ্রী কেনার কথা দিয়েছেন।

ট্রাম্পের এই ঘোষণার পর পরই সমাজমাধ্যমে পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদীও। শুল্ক কমানোর জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে ট্রাম্পকে ধন্যবাদ জানান তিনি। তবে রাশিয়া থেকে ভারত তেল কেনা বন্ধ করে ‌দিচ্ছে কি না, সে বিষয়ে কোনও মন্তব্য করেননি মোদী। যেমন মন্তব্য করেননি ট্রাম্পের দাবি মতো আমেরিকা থেকে বেশি করে তেল কেনা নিয়েও।

আন্তর্জাতিক বাণিজ্য সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে সাধারণত দুই প্রবল শক্তিধর দেশের মধ্যে যখন একটি বাণিজ্য চুক্তি হয় তখন সাধারণত চুক্তির সম্পূর্ণ বিষয়বস্তু প্রথমেই প্রকাশ করা হয় না। প্রথমে সাধারণত চুক্তির মূল বিষয়বস্তু প্রকাশ করা হয়। এরপর ধাপে ধাপে অন্যান্য বিষয়সমূহ চূড়ান্ত করার পর তা প্রকাশ করা হয়। আমেরিকা – ভারত বাণিজ্য চুক্তির ক্ষেত্রেও তেমনটি হয়েছে। আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেমন রাশিয়া থেকে ভারতের তেল ক্রয় কমানো, ভারতের কৃষি খাতে আমেরিকার বিনিয়োগের সুযোগ এবং প্রতিরক্ষা চুক্তি এগুলো আগামী কয়েক সপ্তাহের মধ্যেই সবার কাছে পরিষ্কার হবে বলেই সংশ্লিষ্টদের অভিমত।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...
সর্বশেষ সর্বাধিক পঠিত