মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

স্কিলড ইয়ুথ হাব হিসেবে চট্টগ্রামকে পরিচিত করতে চাই : জনাব সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

৪ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার,চট্টগ্রাম-১০ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান নগরীর ১১ নম্বর ওয়ার্ড গণসংযোগ করেন। গণসংযোগকালে তিনি বলেন, চট্টগ্রামকে একটি “স্কিলড ইয়ুথ হাব” হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। দক্ষ, প্রশিক্ষিত ও আত্মনির্ভরশীল তরুণ সমাজ গড়ে তুলতে পারলেই টেকসই উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।

সাঈদ আল নোমান বলেন, “চট্টগ্রামের তরুণদের মধ্যে রয়েছে অসাধারণ মেধা ও সম্ভাবনা। প্রয়োজন শুধু যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিগত শিক্ষা এবং কর্মমুখী দক্ষতা উন্নয়নের সুযোগ সৃষ্টি করা। ক্ষমতায় গেলে আইটি, ফ্রিল্যান্সিং, কারিগরি শিক্ষা, স্টার্টআপ ও উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে।”

গণসংযোগকালে সাঈদ আল নোমান আরও বলেন, “রাজনীতি আমার কাছে ক্ষমতার হাতিয়ার নয়, বরং মানুষের সেবা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগ। তরুণদের দক্ষ করে গড়ে তুলতে পারলে তারাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে।

এ সময় তিনি এলাকার সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তরুণদের কর্মসংস্থান, শিক্ষা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

গণসংযোগে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...
সর্বশেষ সর্বাধিক পঠিত