মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জামালখান ওয়ার্ডে জনাব আবু সুফিয়ানের নির্বাচনী জনসংযোগ

নিজস্ব প্রতিবেদক

আজ শনিবার ৭ ফেব্রুয়ারি দুপুরে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্রগ্রাম – ৯ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব মোহাম্মদ আবু সুফিয়ান নিজ সংসদীয় এলাকার ২১ নং জামালখান ওয়ার্ডে নির্বাচনী জনসংযোগ করেন। এই সময়ে তাঁর সাথে ছিলেন জামালখান ওয়ার্ড বিএনপি এবং সহযোগী ও অন্যান্য অঙ্গসংগঠনসমূহের নেতা কর্মীরা।

ওয়ার্ডে জনসংযোগের একপর্যায়ে তিনি জামালখান লিচুবাগানের মোড়ে স্থাপিত বিএনপির নির্বাচনী ক্যাম্প পরিদর্শন করেন। এই সময়ে নির্বাচনী ক্যাম্পে দলীয় নেতাকর্মীরা ছাড়াও প্রচুর সাধারণ দলীয় সমর্থক এবং জনসাধারণ একত্রিত হন। এই সময়ে উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে জনাব আবু সুফিয়ান চট্টগ্রাম এবং এলাকার উন্নয়নের জন্য আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত্যব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে সমগ্র দেশের ভাগ্য পরিবর্তন হবে। জনসংযোগ শেষে জনাব আবু সুফিয়ান উপস্থিত নেতাকর্মী ও জনসাধারণকে ধন্যবাদ জানিয়ে এলাকা ত্যাগ করেন।

সম্পর্কিত খবর

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...
সর্বশেষ সর্বাধিক পঠিত