বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬

আজ ক্রিকেটে বাংলাদেশের মন খারাপের দিন

এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেটের অনুপস্থিতি ভক্তদের অনেকদিন পোড়াবে

চট্টগ্রাম মেইল ডেক্স

প্রসঙ্গটা তুলতেই মন খারাপ হয়ে গেল আকরাম খানের। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক, সাবেক নির্বাচক, সাবেক বিসিবি পরিচালক—বাংলাদেশ ক্রিকেটে তাঁর পরিচয়ের অভাব নেই। এর বাইরেও একটা পরিচয় কাল তিনি নিজেই দিলেন বেশ গর্ব নিয়ে, ‘বাংলাদেশের হয়ে বিশ্বকাপে প্রথম রানটা কিন্তু আমিই নিয়েছিলাম!’

১৯৯৯ বিশ্বকাপে প্রথমবারের মতো খেলেছিল বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের তৃতীয় বলে আউট হয়ে গিয়েছিলেন ওপেনার শাহরিয়ার হোসেন। ৩ নম্বরে নামা আকরাম প্রথম রানটা নেওয়ার সঙ্গে সঙ্গেই গ্যালারি থেকে ভেসে আসে চিৎকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম রান বলে কথা, উদ্‌যাপন করতে হবে না!

পরের ২৭ বছরে বাংলাদেশের ক্রিকেটে অনেক কিছু ঘটে গেছে। ওয়ানডের যুগ প্রায় পেরিয়ে আসা ক্রিকেটে এখন টি–টুয়েন্টি সংস্করণে দুই বছর পরপরই বিশ্বকাপ হয়। ওয়ানডে আর টি–টুয়েন্টি মিলিয়ে মাঝের ১৭ বিশ্বকাপের সব কটিতেই ছিল বাংলাদেশ। এবার নেই, সেটাও ক্রিকেটের বাইরের এক কারণে।

সেই যাত্রাটা যে এবার থেমে গেল, এ নিয়ে মনের ভেতর থাকা হতাশার কথাটা তিনি বললেন এরপরই, ‘যারা বিশ্বকাপ খেলে, তারাই বুঝতে পারে এর মূল্য কী। যারা কোনো দিন খেলেনি, ওরা কোনো দিন বুঝতে পারবে না। খারাপ লাগছে, আমাদের যোগ্যতা থাকা সত্ত্বেও খেলছি না।’

আকরাম খান, জাতীয় দলের সাবেক অধিনায়ক
আকরাম খান, জাতীয় দলের সাবেক অধিনায়ক

বাংলাদেশ এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপ খেলছে না বলে এমন মন খারাপ আকরামের একার নয়। আজ থেকে বিশ্বকাপ শুরু, জাতীয় দলের আরেক সাবেক অধিনায়ক হাবিবুল বাশার। অবসরে যাওয়ার পরও ক্রিকেটের সঙ্গেই আছেন। বাসার টেলিভিশনে ক্রিকেটের চ্যানেলই বেশির ভাগ সময় চলতে থাকে। তবু যে বিশ্বকাপ শুরুর কথা হুট করে মনে করতে পারলেন না, তা এবার বাংলাদেশ নেই বলেই।

 

দেখে নিন টি–টুয়েন্টি বিশ্বকাপের সংশোধিত সূচি

ক্রিকেটের অনুরাগী হয়ে ওঠা ছেলের কাছ থেকেই তিনি বিশ্বকাপের খোঁজখবর রাখবেন বলে ঠিক করেছেন এবার। বাংলাদেশ না থাকায় হতাশার কথা জানিয়ে হাবিবুল বলছিলেন, ‘আমার এখনো মনে আছে, ১৯৯৯ বিশ্বকাপে বাংলাদেশ যখন প্রথম সুযোগ পেল, আমি পাগলের মতো নেচেছিলাম তখন। রাতে রাস্তায় গিয়ে রং খেলেছি। এরপর সব বিশ্বকাপেই খেলা বাংলাদেশ এবার নেই। এটা আমার জন্য হৃদয়বিদারক একটা ঘটনা।’

হাবিবুল বাশার, জাতীয় দলের সাবেক অধিনায়ক
হাবিবুল বাশার, জাতীয় দলের সাবেক অধিনায়ক

হাবিবুল–আকরাম কখনো টি–টুয়েন্টিতে খেলেননি, তবে এই সংস্করণে খেলার অভিজ্ঞতা আছে শাহরিয়ার নাফীসের। টি–টুয়েন্টি তিনি খেলেছেন, এটুকু বললে কমই বলা হয়—নাফীস এই সংস্করণে বাংলাদেশের প্রথম অধিনায়কও। তাঁর টি–টুয়েন্টি ক্যারিয়ার অবশ্য থেমে গিয়েছিল এক ম্যাচেই!

শাহরিয়ার নাফীস
শাহরিয়ার নাফীস ফেসবুক

তবে টি–টুয়েন্টি সংস্করণকে বদলে যেতে দেখেছেন মনোযোগ দিয়ে। সময় পেলে খেলা দেখেন, ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার হিসেবে জাতীয় দল ব্যবস্থাপনার সঙ্গেও জড়িয়ে থাকা নাফীসের কাছে এবারের বিশ্বকাপে বাংলাদেশের না থাকাটা কেমন যেন অস্বস্তির। খেলা দেখার কোনো আগ্রহও পাচ্ছেন না, ‘দর্শক হিসেবে র বিশ্বকাপ দেখার কোনো আগ্রহই পাচ্ছি না। অন্য অনেক খেলারই তো বিশ্বকাপ হয়, যেগুলোতে বাংলাদেশ থাকে না, হয়তো এটাও তেমনই কাটবে!’

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর নিরাপত্তার শঙ্কার কথা বলে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি। নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চাইলেও আইসিসি রাজি না হওয়ায় টি–টুয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের। সে জায়গায় নেওয়া হয়েছে স্কটল্যান্ডকে।

গত পরশু আইসিসির প্রকাশ করা টি–টুয়েন্টি বিশ্বকাপে ২০ দেশের অধিনায়কের ছবিতেও তাই ছিলেন না বাংলাদেশের লিটন দাস। সেই ছবিটা দেখে বিশ্বকাপে না থাকার অস্বস্তিকর অনুভূতিটা আরও একবার নাড়া দিয়েছে আকরাম খানকে। টিভিতে এবারের টি–টুয়েন্টি বিশ্বকাপ ম্যাচ দেখলেই তাঁর একটা কথাও নাকি মনে হবে বারবার, ‘আমাদের পতাকাটাও তো এখানে থাকত!’

সম্পর্কিত খবর

প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে, ভুল প্রশ্নে পূর্ণ নাম্বার : সংসদে শিক্ষামন্ত্রী

এইচএসসির পদার্থ বিজ্ঞান বিষয়ের ভুল প্রশ্নের জন্য পরীক্ষার্থীরা পাবেন পূর্ণ নম্বর, যেসব কেন্দ্রে সমস্যা হয়েছে, সেসব কেন্দ্রে প্রয়োজনে পুনরায় পরীক্ষা নেওয়া হবে– এমন আশ্বাস...

স্মরণসভা : অন্ধত্ব নিবারণের ক্ষেত্রে অধ্যাপক ডা. রবিউল হোসেনের কাছে আমরা ঋনী

চট্টগ্রাম : হাসপাতাল সমাজসেবা কার্যালয়াধীন চট্টগ্রাম চক্ষু হাসপাতাল রোগীকল্যাণ সমিতির উদ্যোগে উপমহাদেশের কিংবদন্তি চক্ষু চিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্র (সিইআইটিসি)’র উপদেষ্টা ও...

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি বাদ, নতুন ৬ দফা দাবি পেশ ছাত্রদের

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনের পদত্যাগের দাবি প্রত্যাহার করে নিয়েছে আন্দোলনরত উচ্চমাধ্যমিক শিক্ষার্থীরা। তবে ছয় দফা দাবি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে...

দেশের জনগণের উন্নত জীবনযাপন বর্তমান সরকারের লক্ষ্য ও রাজনৈতিক দর্শন : মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান বলেছেন, জনগণের সমর্থন যতদিন বিএনপির সঙ্গে থাকবে, ততদিন কোনো...

চট্টগ্রাম বিমানবন্দরে গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার উদ্ধার করেছে এনএসআই ও ডিজিএফআই

চট্টগ্রাম : চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ শহীদুল আলম চৌধুরী নামের এক যাত্রীর কাছ থেকে ২ দশমিক ১৬ কেজি গলিত স্বর্ণ ও স্বর্ণালংকার...

ফ্রান্স সেমিফাইনালে : আফ্রিকার দুরন্ত মরক্কোর বিদায়

ফ্রান্স ২ : ০ মরক্কোগত বিশ্বকাপের সেমিফাইনালে এই ফ্রান্সের কাছেই হেরে বিদায় নিতে হয়েছিল আফ্রিকার নতুন ফুটবল পাওয়ার হাউস মরক্কোকে। বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ম্যাচটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত