মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

দিনাজপুরের উন্নয়নের জন্য সুনির্দিষ্ট পরিকল্পনা পেশ করলেন বিএনপির চেয়ারপার্সন।

দিনাজপুরে আধুনিক হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হবে : জনাব তারেক রহমান

নানিবাড়িতে নাতি এলে তাকে খালি হাতে ফেরানো হয় না, তাই আগামী ১২ তারিখে 'ভোট' উপহার চাইলেন জনাব তারেক রহমান।

নিজস্ব প্রতিবেদক

শনিবার ৭ ফেব্রুয়ারি বেলা ৩টা ৩০ মিনিটে দিনাজপুরের বিরামপুর সরকারি কলেজ মাঠে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন জনাব তারেক রহমান আবেগি কন্ঠে বলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বহু বছর পর আমি আমার নানিবাড়িতে এসেছি। নানিবাড়িতে এলে নাতিকে যেমন ভালোবাসা ও আপ্যায়ন করা হয়, ঠিক তেমনই ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই আজ আপনাদের সামনে হাজির হয়েছি। তিনি বলেন, নানিবাড়িতে নাতি এলে তাকে খালি হাতে ফেরানো হয় না। তাই আগামী ১২ তারিখের নির্বাচনে সবার কাছে ধানের শীষে ভোট ‘উপহার’ চান তিনি। তিনি বলেন, আমরা সকল ধর্মের লোক একসাথে শান্তিতে সহাবস্থান নিশ্চিত করবো এবং দেশকে উন্নয়নের দিকে পরিচালিত করবো।

বিগত সরকারের সমালোচনা করে বিএনপি চেয়ারম্যান বলেন, গত ১৭ বছর ধরে দিনাজপুরসহ উত্তরাঞ্চল ও সারা দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। গণতন্ত্র সংকুচিত হয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছে। নারীদের অধিকার খর্ব করা হয়েছে এবং তরুণ সমাজের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হয়নি। গত দেড় যুগে উন্নয়ন কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। রাস্তাঘাট সংস্কার হয়নি, নতুন মিল-ফ্যাক্টরি গড়ে ওঠেনি। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক নেই, স্কুল-কলেজে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। ফলে সাধারণ মানুষ মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

দিনাজপুরের অর্থনীতির প্রসঙ্গ টেনে জনাব তারেক রহমান বলেন, এই অঞ্চলের উন্নয়নের জন্য কৃষির সঙ্গে শিল্পায়নের সমন্বয় জরুরি। এ সময় তিনি দিনাজপুরের বিশ্বখ্যাত লিচু ও কাঠারিভোগ চালের কথাও উল্লেখ করেন।জনাব তারেক রহমান বলেন, দিনাজপুরের লিচু শুধু বাংলাদেশ নয়, বিশ্বজুড়ে পরিচিত। অথচ আজও আমরা লিচু প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করতে পারিনি।

বিএনপি ক্ষমতায় এলে দিনাজপুরে আধুনিক হিমাগার ও প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপন করা হবে বলে জানান তিনি। এতে লিচু সংরক্ষণ ও রপ্তানি সহজ হবে এবং কৃষকরা তাদের ফসলের ন্যায্য মূল্য পাবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান।

সকাল থেকেই দিনাজপুরের সকল এলাকা থেকে বিএনপি ও এর সহযোগী এবং অঙ্গসংগঠনসমূহের নেতাকর্মীরা বিশাল বিশাল মিছিল নিয়ে জনসমাবেশে যোগ দিতে থাকেন। পাশাপাশি প্রচুর সাধারণ সমর্থক ও জনগণ জনাব তারেক রহমানকে একনজর দেখার জন্য এবং উনার বক্তৃতা শোনার জন্য সমাবেশস্থলে জমায়েত হলে জনসমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়। উপস্থিত দলীয় কর্মী এবং সাধারণ জনগণ জনাব তারেক রহমানের বক্তব্যে সন্তোষে প্রকাশ করে বলেন, দিনাজপুরের জন্য তাঁরা সুনির্দিষ্ট পরিকল্পনা চান যেমনটা বিএনপির চেয়ারপার্সন বলেছেন। সমাবেশে উপস্থিত ধানের শীষের প্রার্থীদের জনগণের সাথে পরিচয় করিয়ে দেন জনাব তারেক রহমান।

সম্পর্কিত খবর

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত