মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

স্বদেশ গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে : জনাব আবু সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য তারা দীর্ঘ ১৭ বছর ধরে প্রতীক্ষা করছে। আগামী ১২ই ফেব্রুয়ারি এই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটবে। মানুষ নির্ভয়ে-নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবে। জনগণের প্রত্যক্ষ ভোটে জনপ্রতিনিধি নির্বাচিত হবে- যারা জনগণের প্রতি দায়বদ্ধ থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবে।

০৭ ফেব্রুয়ারি (শনিবার) বিকালে নাসিমন ভবন দলীয় কার্যালয় প্রাঙ্গণে আগামী ০৯ই ফ্রেব্রুয়ারি লালদিঘীর মাঠে “নির্বাচনী জনসভা ও গণমিছিল” সফল করার লক্ষ্যে চট্টগ্রাম-৯ আসন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত “প্রস্তুতি সভায়” প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার শুধু গণতন্ত্রকে হত্যা করেনি। তারা সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানও ধ্বংস করে দিয়ে গেছে। এদেশের রাজনীতির যে সুস্থ সংস্কৃতি তা নষ্ট করে গেছে। তাই আগামী নির্বাচন শুধুমাত্র- মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা ও দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনার নির্বাচন নয়। এই নির্বাচনের মাধ্যমে সকলে সম্মিলিতভাবে এদেশকে পুনর্গঠন করতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি প্রিয় স্বদেশকে নতুন করে গড়ার শপথ নিয়ে ধানের শীষে ভোট দিতে হবে।

সভাপতির বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধাণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, আগামী ০৯ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার শেষ দিন উপলক্ষ্যে ঐতিহাসিক লালদিঘীর ময়দানে নির্বাচনী জনসভা ও গণমিছিল অনুষ্ঠিত হবে। জনসভা ও গণমিছিল সর্বাত্মকভাবে সফল করার লক্ষ্যে স্ব স্ব ওয়ার্ড ও থানা থেকে বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীকে ব্যাপক প্রস্তুতি নিয়ে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনী আচরণবিধি মেনে চলে সুশৃঙ্খল ও সচেতনভাবে আমাদের নির্বাচনী প্রচারণা কার্যক্রম সমাপ্ত করবো।

চট্টগ্রাম মহানগর বিএনপির য্গ্মু আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সবুর, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক এস. এম সাইফুল আলম, হারুন জামান, নিয়াজ মোহাম্মদ খান, শওকত আজম খাজা, আহমেদুল আলম চৌধুরি রাসেল, শিহাব উদ্দিন মোবিন, সদস্য মো. মহসিন, খোরশেদুল আলম,একে খান, আনোয়ার হোসেন লিপু, আব্দুল মান্নান, মহানগর মহিলাদলের সভাপতি মনোয়ারা বেগম মনি। বক্তব্য রাখেন মো. তৈয়ব, সাহেদ বক্স, মো. শাহ আলম, শহীদুল ইসলাম চৌধুরী, শফিক আহমেদ, জাকির হোসেন, নুর হোসেন, নকিব উদ্দিন ভূইয়া, হেলাল চৌধুরী, আলী মর্তুজা খান, এমদাদুল হক বাদশা, হাজী নুরুল আকতার, এম. আই চৌধুরী মামুন, হাজী নবান খান, মো. আনাছ প্রমুখ।

সম্পর্কিত খবর

পশ্চিম এশিয়ায় আবারো উত্তেজনা : যেকোনো সময় সংঘাত তীব্রতর হতে পারে

পশ্চিম এশিয়ায় ফের উত্তেজনা চরমে। গত কয়েক ঘণ্টায় এমন কিছু ঘটনা ঘটেছে যা অঞ্চলটিকে এক নতুন সংকটের দিকে ঠেলে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...
সর্বশেষ সর্বাধিক পঠিত