মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক : জনাব সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

ধানের শীষের পক্ষে গণজোয়ার, ব্যাপক গণসংযোগে সাঈদ আল নোমান।

চট্টগ্রাম-১০ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সাঈদ আল নোমানের পক্ষে ধানের শীষ প্রতীকে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি এলাকায় ধারাবাহিকভাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এ সময় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে।

৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার, নগরীর ২৫ নম্বর রামপুর ওয়ার্ড সবুজবাগ থেকে শুরু করে এইচ ব্লক, জি ব্লক সহ বড়পোল এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে সাঈদ আল নোমান স্থানীয় বাজার, পাড়া-মহল্লা ও গুরুত্বপূর্ণ সড়কে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তিনি বলেন,“এই নির্বাচন শুধু ক্ষমতার প্রশ্ন নয় এটি জনগণের ভোটাধিকার, ন্যায়বিচার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার লড়াই।”

তিনি আরও বলেন, “ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি গণতন্ত্র, অধিকার ও মুক্তির প্রতীক। মানুষ আজ পরিবর্তনের জন্য প্রস্তুত।”
সাঈদ আল নোমান বলেন, দীর্ঘদিন ধরে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত। এই নির্বাচন জনগণের হারানো অধিকার পুনরুদ্ধারের সুযোগ। জনগণের ভালোবাসা ও সমর্থনই তার এগিয়ে চলার প্রধান শক্তি।

গণসংযোগে উপস্থিত স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা জানান, সাঈদ আল নোমানের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। তাদের মতে, চট্টগ্রাম-১০ আসনে ধানের শীষের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা আসন্ন নির্বাচনে বিজয়েরই প্রতিফলন।

গণসংযোগ শেষে সাঈদ আল নোমান সবাইকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার আহ্বান জানান এবং একটি শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও জনবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত