মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

বেসরকারি গবেষণা সংস্থা ‘সোচ্চার’র জরিপে জনাব তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী

জরিপের ফলাফল সঠিক হলে আগামীর সরকার বিএনপিই গঠন করবে।

নিজস্ব প্রতিবেদক

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর গঠিত সরকারের প্রধানমন্ত্রী কে হবেন, এ বিষয়ে পরিচালিত এক জরিপে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানকে এগিয়ে রেখেছেন ভোটাররা। বেসরকারি গবেষণা সংস্থা ‘সোচ্চার’র জরিপে অংশ নেওয়া ৪২ দশমিক ১ শতাংশ ভোটার মনে করেন, পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন তারেক রহমান। জরিপে দ্বিতীয় অবস্থানে রয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান ৩৪ দশমিক ৯ শতাংশ ভোটার।

শনিবার ৭ ফেব্রুয়ারি বিকেলে রাজধানী ঢাকার কারওয়ান বাজারে বিডিবিএল ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ করা হয়।জরিপে ঢাকা-১৭, ঢাকা-১৫, ঢাকা-১১ ও ঢাকা-১৩ আসনের মোট ২ হাজার ২৪১ জন ভোটারের মতামত নেওয়া হয়।দুই প্রধান নেতার বাইরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন বলে মত দিয়েছেন মাত্র ১ দশমিক ৮ শতাংশ ভোটার।জরিপে অংশ নেওয়া ভোটারদের মধ্যে ১৬ দশমিক ২ শতাংশ এ বিষয়ে সিদ্ধান্তহীন অবস্থায় রয়েছেন। আর ৪ দশমিক ১ শতাংশ ভোটার এ প্রশ্নে কোনো মতামত দিতে রাজি হননি।লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, পুরুষ ভোটারদের ৪২ দশমিক ৪ শতাংশ এবং নারী ভোটারদের ৪১ দশমিক ৭ শতাংশ তারেক রহমানকে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দেখছেন।অন্যদিকে ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন বলে মত দিয়েছেন পুরুষ ভোটারদের ৩৪ দশমিক ৩ শতাংশ এবং নারী ভোটারদের ৩৫ দশমিক ৫ শতাংশ।

সম্পর্কিত খবর

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত