মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান দেবেননা : মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

প্রেস বিজ্ঞপ্তি

চট্টগ্রাম–৫ (হাটহাজারী–বায়েজিদ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, আমি হাটহাজারীর মাটি ও মানুষকে অত্যন্ত ভালোবাসি। জীবনের শেষদিন পর্যন্ত আমি হাটহাজারীর সকল স্তরের মানুষের সেবা করতে চাই। আগামী দিনে আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে নির্বাচিত হলে বিগত ১৭ বছরের সকল অপ্রাপ্তি, উন্নয়ন বঞ্চনার দুঃখ পুষিয়ে দিতে চাই।

মীর হেলাল কোনো প্রকার অপপ্রচার ও গুজবে কান না দিয়ে সনাতনীসহ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল সমপ্রদায়ের প্রতি নির্ভয়ে নিঃসংকোচে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, আমি হাটহাজারীকে বাংলাদেশের জন্য অনুকরণীয়, উন্নত, সমৃদ্ধ ও আধুনিক মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তিনি গতকাল শুক্রবার দিনব্যাপী হাটহাজারী উপজেলার ৯ নং গড়দুয়ারা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন এলাকায় গণসংযোগকালে বেশ কিছু পথসভা ও মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সকালে তিনি গড়দুয়ারা ইউনিয়নের রশিয়া পুকুর এলাকা থেকে গণসংযোগ শুরু করেন এবং পথসভায় বক্তব্য রাখেন।

এরপর মীর হেলাল কমদর আলী চৌধুরী এলাকায় গণসংযোগ ও সমাবেশে বক্তব্য রাখেন। পরে নয়াহাট, জোড় পুকুরপাড় ও তুলাতল লোহারপুল বাজারে গণসংযোগ ও পথসভা করেন। বিকেলে তিনি পৌরসদরে বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে সাধারণ ব্যবসায়ী, শ্রমজীবি ও সর্বস্তরের মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শীষে ভোটের জন্য সমর্থন চান। এ সময় তিনি সনাতন পল্লীতে মতবিনিময় সভায় শান্তি, সমপ্রীতি ও সমৃদ্ধির হাটহাজারী গড়ে তোলার অঙ্গিকার পুনর্ব্যক্ত করেন। তিনি গড়দুয়ারা ইউনিয়নের কয়েকটি নির্বাচনী কার্যালয়ও উদ্বোধন করেন। গণসংযোগ ও সমাবেশে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ, পৌরসভা বিএনপির জাকির হোসেন, উপজেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ গিয়াসউদ্দিন, পৌরসভা বিএনপির সদস্য সচিব অহিদুল আলম, ডাক্তার রফিকুল আলম, এম এ শুক্কুর, আবদুল মান্নান দৌলত, রিয়াদ উদ্দিন, ছাত্রদল নেতা ত্বকিবুল ইসলাম তকি, বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা নুরুল কবির, রেজাউল করিম রকি, মোহাম্মদ হেলাল, ইলিয়াস চৌধুরী, আলাউদ্দিন মানিক ফারুক মেম্বার, জসীম উদ্দিন চেয়ারম্যান, শফিক আহমদ ভুট্টো, আলমগীর সওদাগর, গিয়াসউদ্দিন, হারুন মেম্বারসহ বিএনপি নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম ওলেমা এবং নানান শ্রেণী–পেশার নেতৃবৃন্দ।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

অনিরাপদ সমাজব্যবস্থা মানুষের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে : ছাত্র শিবির সভাপতি নুরুল ইসলাম

চট্টগ্রাম : প্রতিদিন ৯ জন করে মানুষ মারা যাচ্ছে বলে মন্তব্য করে ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গত ছয় মাসে ১৭০০...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত