মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ে তোলা হবে : ডা. এ কে এম ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ডে কোতোয়ালি থানা হিন্দু সনাতনী সমাজের সঙ্গে সম্প্রীতি সভা করেছেন চট্টগ্রাম – ৯ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক। গতকাল শনিবার এনায়েত বাজার এলাকায় আয়োজিত সভায় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, ধর্মীয় সহাবস্থান এবং পারস্পরিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। এসময় জামায়াত মনোনীত প্রার্থী বলেন, বাংলাদেশ একটি বহুধর্মীয় রাষ্ট্র। এখানে ধর্ম–বর্ণ নির্বিশেষে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করবে এটাই দেশের মূল চেতনা।সনাতনী সমপ্রদায়ের নিরাপত্তা, ধর্মীয় স্বাধীনতা ও নাগরিক অধিকার রক্ষায় তিনি সচেষ্ট থাকার আশ্বাস দেন। এ সময় কোতোয়ালি থানা হিন্দু সনাতনী সমাজের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন। তারা বলেন, নির্বাচনী সময়ে সম্প্রীতির বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এ ধরনের সংলাপ পারস্পরিক আস্থা তৈরিতে ভূমিকা রাখে। সভায় উভয় পক্ষই যেকোনো সামপ্রদায়িক উত্তেজনা ও গুজব রোধে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।

আগামী নির্বাচনে জয়ী হলে এলাকার সকল সমস্যা চিহ্নিত করে সমাধানের আশ্বাস দেন প্রার্থী। তিনি সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...
সর্বশেষ সর্বাধিক পঠিত