মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ফ্যমিলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে

বাকলিয়া থানা মহিলাদলের সমাবেশে জনাব আবু সুফিয়ান।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-৯ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া নারী সমাজকে অগ্রসর করতে অবৈতনিক শিক্ষা ব্যবস্থা ও উপবৃত্তি চালু করেছিলেন। বিএনপি বাংলাদেশে মহিলা বিষয়ক মন্ত্রণালয় চালু করে। আগামী দিনেও বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে নারীর নিরাপত্তা, মর্যাদা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও কর্মসংস্থান নিশ্চিত করা হবে। প্রতিটি পরিবারে নারীরা সবচেয়ে বেশী ভূমিকা রাখেন। তারপরও তারা আজও নানা ক্ষেত্রে অবহেলা, বঞ্চনা ও বৈষম্যের শিকার। বিএনপি বিশ্বাস করে, নারীদের ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা আমাদের রাজনীতির অন্যতম অগ্রাধিকার। বিএনপির প্রস্তাবিত ফ্যমিলি কার্ড নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রবিবার (০৮ জানুয়ারি) বিকেলে ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড মহিলাদলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিপুল সংখ্যক নারীদের উপস্থিতিতে মহিলাদলের সমাবেশকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এসময় ধানের শীষের স্লোগানে স্লোগানে সমাবেশস্থল মুখরিত হয়ে উঠে।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম-৯ আসনের চিফ কোঅর্ডিনেটর ও মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। বাকলিয়া এলাকার প্রতিটি ঘরে ঘরে বিএনপির বার্তা পৌঁছে দিতে। মহিলাদলের সর্বস্তরের নেত্রীদেরকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে।

রেজিয়া বেগম মুন্নির সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরব আমিরাত বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরি লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইউনুছ চৌধুরি হাকিম, এস এম সেলিম, নকিব উদ্দিন ভূইয়া, এয়াকুব চৌধুরি নাজিম। রেণুকা বেগম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন নুরুল আকতার, নুরুল আলম কালু, আব্দুল মান্নান, মো. জসিম উদ্দিন, রাশেদ পারভেজ, সানাউল কাদের সামি, কাইয়ুম আহম্মদ, কামরুন নাহার, হাছিনা বেগম, ছকিনা বেগম প্রমুখ।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...
সর্বশেষ সর্বাধিক পঠিত