মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে সকল অপশক্তি নস্যাৎ হয়ে যাবে : জনাব সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম-১০ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাঈদ আল নোমান গণসংযোগকালে বলেছেন, “জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে সকল অপশক্তি নস্যাৎ হয়ে যাবে।ধানের শীষ প্রতীকের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র বা অপতৎপরতা দিয়ে রোধ করা যাবে না।”

৮ ফেব্রুয়ারি ২০২৬, রবিবার নগরীর ১২ নম্বর ও ১৩ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ধারাবাহিক গণসংযোগে সাঈদ আল নোমান সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন এবং তাদের সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাব শোনেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন ধরে চট্টগ্রাম-১০ আসনের মানুষ ন্যায্য উন্নয়ন ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত হলে তিনি সেবা, উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় অগ্রাধিকার দেবেন।

তিনি আরও বলেন, “এই নির্বাচন শুধু একটি আসনের নির্বাচন নয়—এটি গণতন্ত্র, ভোটাধিকার ও ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার লড়াই।
বিশ্বমানের চট্টগ্রাম গড়তে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে।

গণসংযোগে দলীয় নেতাকর্মী, যুবসমাজ, নারী ও প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেন, সাঈদ আল নোমানের নেতৃত্বে চট্টগ্রাম-১০ আসনে একটি মানবিক, উন্নয়নবান্ধব ও সম্প্রীতিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠিত হবে।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...
সর্বশেষ সর্বাধিক পঠিত