রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

দিল্লি পৌঁছে কোচ গম্ভীরের বাড়িতে নৈশভোজে সূর্যেরা

বিশ্বকাপের শুরুতে হোঁচট খেলেও সোমবার অনুশীলন করবে না ভারতীয় দল

মেইল খেলা ডেক্স

বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে খেলা রয়েছে ভারতের। তার আগে রবিবার দিল্লি পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম ম্যাচে কষ্ট করে আমেরিকাকে হারালেও ফুরফুরে মেজাজে ভারতীয় দল। বৃহস্পতিবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নামিবিয়ার বিরুদ্ধে খেলা রয়েছে ভারতের। তার আগে রবিবার দিল্লি পৌঁছে গিয়েছেন সূর্যকুমার যাদবেরা। রবিবার রাতে প্রধান কোচ গৌতম গম্ভীরের বাড়িতে নৈশভোজে যায় ভারতীয় দল। জানা গিয়েছে, প্রথম ম্যাচে হোঁচট খেলেও সোমবার অনুশীলন করবে না ভারতীয় দল।

রবিবার দিল্লি পৌঁছে বাড়ি যান গম্ভীর। তবে দলের সঙ্গে নয়, আলাদা গাড়িতে বাড়ি পৌঁছোন তিনি। তার কিছু ক্ষণ পরে টিমবাসে চেপে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফেরা সেখানে যান। বিমানবন্দর থেকে সরাসরি কোচের বাড়ি যান তাঁরা। তাঁদের স্বাগত জানাতে দুই কন্যা আজ়িন ও আনাইজ়া এবং স্ত্রী নাতাশা জৈনকে নিয়ে বাড়ির বাইরে দাঁড়িয়েছিলেন গম্ভীর। প্রথমে সহকারী কোচ ও সাপোর্ট স্টাফেরা গাড়ি থেকে নামেন। পরে দলের ক্রিকেটারেরাও একে একে গম্ভীরের বাড়িতে ঢোকেন। এই ঘটনার ভিডিয়ো সমাজমাধ্যমে পোস্ট করেছে সংবাদসংস্থা।

দলের প্রত্যেকে ছিলেন হাসিমুখে। অনেকে নাতাশার সঙ্গে হাত মেলান। কেউ নমস্কার করেন। গম্ভীরের দুই কন্যার সঙ্গেও কেউ কেউ খুনসুটি করেন। শুধু ক্রিকেটারেরা নন, ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি রাজীব শুক্লও গম্ভীরের রাজেন্দ্র নগরের বাড়িতে নৈশভোজে গিয়েছেন। আর একটি ভিডিয়োয় তা দেখা গিয়েছে।

আমেরিকার বিরুদ্ধে কষ্ট করে জিতলেও সোমবার অনুশীলন করবে না ভারতীয় দল। ভারতীয় ক্রিকেট বোর্ড একটি বিবৃতিতে বলেছে, “সোমবার ছুটি। অনুশীলন নেই। সাংবাদিক বৈঠকও হবে না।”

রবিবার দিল্লিতে পৌঁছোলেও কেন সোমবার ভারতীয় ক্রিকেটারেরা অনুশীলন করবেন না? তার কারণ অন্য। মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নেদারল্যান্ডস বনাম নামিবিয়া ম্যাচ রয়েছে। সোমবার সেখানে এই দুই দল অনুশীলন করবে। সেই কারণেই ভারতীয় দল সে দিন অনুশীলন করবে না। সোমবার সকালে অনুশীলন নামিবিয়ার। সন্ধ্যায় অনুশীলন করবে নেদারল্যান্ডস।

মঙ্গলবার নামিবিয়া বনাম নেদারল্যান্ডস ম্যাচ বেলা ১১টায়। বিকালের মধ্যে সেই খেলা হয়ে যাবে। ফলে মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ভারতীয় দল অনুশীলন করবে বলে জানা গিয়েছে। বুধবার ম্যাচের আগের দিনও অনুশীলন করবে তারা। দু’দিনেই প্রস্তুতি হয়ে যাবে বলে মনে করছে ভারতীয় দল। সেই কারণে সোমবার বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত