রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বাংলাদেশের ৩ শর্ত মানলে ভারত ম্যাচ খেলার আশ্বাস পাকিস্তানের

নিজস্ব প্রতিবেদক

১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ভারত ও পাকিস্তান। তবে বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তান ঘোষণা দিয়েছে এই ম্যাচ বয়কট করার। আইসিসি পাকিস্তানকে ম্যাচ খেলার অনুরোধ করলে পাকিস্তান এবার ৩টি শর্ত বেঁধে দিয়েছে।
আইসিসির কাছে বাংলাদেশের ক্রিকেটকে হাস্যকর করে তুলছে পাকিস্তানের তিনটি শর্ত !ক্রিকেট বিশেষজ্ঞরা বলছে তাহলে কি আর ক্রিকেট খেলার প্রয়োজন আছে, না খেলে যদি টাকা পাওয়া যায়।

এই ৩ শর্তের দুটিই বাংলাদেশ সম্পর্কিত, আর একটি পাকিস্তানের নিজেদের চাওয়া। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বিশ্বকাপ খেলতে না দেওয়ায় বাংলাদেশের জন্য ক্ষতিপূরণ চেয়েছে পাকিস্তান। একইসাথে বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে অংশগ্রহণ ফি দেওয়ার দাবি জানিয়েছে। সেই সাথে বাংলাদেশের হয়ে একটি আইসিসি ইভেন্টের আয়োজন সত্ত চেয়েছে।

এনডিটিভি জানিয়েছে, ‘বিশ্ব ক্রিকেটে ক্রমবর্ধমান অবদানের প্রতিফলন ঘটাতে আইসিসির কাছ থেকে বাংলাদেশ আরও বেশি আর্থিক অংশীদারিত্ব চাইছে। বোর্ড যুক্তি দেখিয়েছে- অবকাঠামো, প্রতিভা এবং জাতীয় দলের প্রতিযোগিতামূলক মান উন্নত করার জন্য বর্ধিত তহবিল অপরিহার্য।’

এদিকে বাংলাদেশের বিশ্বকাপ অংশগ্রহণ ফি চাওয়ার বিষয়ে খবরে দাবি করা হয়েছে, ‘যদিও বাংলাদেশ বিশ্বকাপে নেই, তবে বোর্ড চায় আইসিসি যেন অংশগ্রহণ ফি প্রদান করে। তাদের যুক্তি হলো, দলগুলো প্রস্তুতিতে প্রচুর পরিমাণ বিনিয়োগ করে এবং টুর্নামেন্টের পারফরম্যান্স যাই হোক না কেন, তাদের প্রাথমিক আর্থিক নিরাপত্তা প্রাপ্য।’

পাকিস্তান তৃতীয় যে দাবি করেছে, তা হলো বাংলাদেশকে আইসিসি ইভেন্টের আয়োজক করা। এনডিটিভি লিখেছে, ‘বাংলাদেশ তার ক্রিকেট অর্থনীতি এবং বিশ্বব্যাপী দৃশ্যমানতা বৃদ্ধির জন্য ভবিষ্যতে আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগের জন্য জোর দিচ্ছে। বোর্ড বিশ্বাস করে, দেশটির কাছে এখন একটি বড় আন্তর্জাতিক ইভেন্ট সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এবং ভক্তদের সমর্থন রয়েছে।’

একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন শর্ত মানলে ভারত ম্যাচ খেলার আশ্বাস দিয়েছে পাকিস্তান।

১. আইসিসি থেকে বাংলাদেশের আর্থিক অংশীদারিত্ব বাড়ানো

২. বিশ্বকাপে অংশ না নিলেও বাংলাদেশ অংশগ্রহণ ফি দেওয়া

৩. অদূর ভবিষ্যতে বাংলাদেশকে আইসিসি ইভেন্টের আয়োজক করা

সম্পর্কিত খবর

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...
সর্বশেষ সর্বাধিক পঠিত