রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে : জনাব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীকে ভোট দিলে ‘ঈমান নষ্ট’ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঠাকুরগাঁও-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের প্রার্থী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মহাসচিব বলেন, “জামায়াত ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে। তাদেরকে ভোট দিলে আমরা তো আমাদের ঈমানকে নষ্ট করে ফেলব।” সোমবার বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের ভগদগাজি এলাকায় নির্বাচনি সভায় একথা বলেন তিনি।

জামায়াতের কথায় বিভ্রান্ত না হয়ে ভোটরদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, “দেশের উন্নয়নের জন্য, আমাদের একাত্তরের স্বাধীনতাকে ধারণ করার জন্য, চব্বিশের জুলাই অভ্যুত্থানকে ধারণ করার জন্য আসুন আমরা ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে দেশের উন্নয়ন করি। দেশে শান্তিতে নিয়ে আসি এবং শান্তির বাংলাদেশ গড়ি।”

বিএনপি মহাসচিব বলেন, “জামায়াত বলতে শুরু করেছে- দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি ‘বেহেশতে যাওয়া যাবে’! নাউজুবিল্লাহ বলতে হয় তাই না? এটা কি ঠিক, একটা মার্কাকে ভোট দিলে বেহেশতে যাওয়া যায়?”

সম্প্রতি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজীর হাট বড় মাদ্রাসায় এক অনুষ্ঠানে মুসলমানদের জন্য জামায়াতে ইসলামীকে ভোট দেওয়া ‘জায়েজ হবে না’ বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরী। হেফাজত আমিরের বক্তব্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, “হেফাজতে ইসলামের আমির সাহেব জামায়াতের এসব কথার ওপরে বলেছেন, জামায়াতে ইসলামকে ভোট দেওয়া না জায়েজ। আর জামায়াতের সঙ্গে ছিল চরমোনাই পীর সাহেব, উনি বলেছেন, ‘জামায়াতে ইসলামী পৃথিবীর মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী’।”

কৃষকের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে মির্জা ফখরুল বলেন, “আমার ঠাকুরগাঁও এলাকার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে- কৃষি ছাড়া আয়ের আর কোনো উৎস নেই। এই কৃষিটা যাতে কৃষকেরা ঠিকমতো করতে পারেন, সেজন্য আমরা সার ও পানির ব্যবস্থা করব।” ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, “আপনাদের ভোটে নির্বাচিত হলে সবার আগে আমি মা-বোনদের নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করব। আমি আমার সনাতনী ভাই-বোনদের নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি এলাকায় নতুন নতুন কলকারখানা করা হবে। এ ছাড়াও বেকার সমস্যা দূর করা হবে।”

এ সময় বিএনপির ঠাকুরগাঁও জেলা, উপজেলা, ইউনিয়ন ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

স্বাধীনতা যুদ্ধের স্মৃতি : শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ পাঠ্য পুস্তকে

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের লেখা নিবন্ধ ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত হচ্ছে। একই সঙ্গে তার তৎকালীন ঐতিহাসিক একটি ডায়েরির ছবিও বইয়ে যুক্ত...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...
সর্বশেষ সর্বাধিক পঠিত