বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬

জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে সিনিয়র সাংবাদিক আলী মাহমুদকে মৃত অবস্থায় উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের শৌচাগার থেকে দৈনিক দিনকালের সিনিয়র সাংবাদিক আলী মাহমুদের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালবেলা খবর পেয়ে শৌচাগারের দরজা ভেঙে তাঁর পরিবারের উপস্থিতিতে লাশ উদ্ধার করে পুলিশ। এসময়ে তাঁর নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল, ধারণা করা হচ্ছে স্ট্রোক করে তিনি মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সেখানকার চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। ৭০ বছর বয়সী সাংবাদিক আলী মাহমুদের পরিবারে স্ত্রী এবং দুই ছেলে এক মেয়ে আছেন।

আলী মাহমুদের জন্ম ১৯৫৬ সালে, রাজশাহীর পবায়। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি নেওয়ার পর সাংবাদিকতা শুরু করেন তিনি। তার প্রথম কর্মস্থল রাজশাহীর দৈনিক বার্তা। এরপর ঢাকায় এসে যোগ দেন দৈনিক দিনকালে। দীর্ঘ দিন এই পত্রিকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করে সর্বশেষ নগর সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। আলী মাহমুদ জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের স্থায়ী সদস্য ছিলেন; বিএনপির মিডিয়া সেলেরও তিনি সদস্য ছিলেন।

আলী মাহমুদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে দৈনিক দিনকালসহ ঢাকার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তিনি অত্যন্ত সাদাসিধে, মিতভাষী, মাঠপর্যায়ে জনপ্রিয় ব্যাক্তিত্ব ছিলেন। উনার মৃত্যুতে সাংবাদিকদের বিভিন্ন সংস্থা এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক মওদুদ হোসেন আলমগীর পাভেল, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, বিএনপি চেয়ারম্যানের প্রেস সচিব সালেহ শিবলী পৃথক শোক বার্তায় শোক প্রকাশ করেছেন।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

স্কুলে গেলে জেলে পরিবারের সন্তানদের প্রণোদনা দেওয়ার উদ্যোগ ডিসি জাহিদের

চট্টগ্রাম : জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, জেলে পরিবারের যেসব সন্তান নিয়মিত স্কুলে যাবে, তাদের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রণোদনা দেওয়ার...

৪৩ মাসে ৭২ হাজারের বেশি শিশু নিখোঁজ: কোথায় হারিয়ে যাচ্ছে আমাদের শিশুরা?

একটি শিশু হারিয়ে যাওয়ার অর্থ শুধু একটি পরিবারের একজন সদস্য নিখোঁজ হওয়া নয়—এর সঙ্গে হারিয়ে যায় একটি পরিবারের স্বস্তি, নিরাপত্তাবোধ ও ভবিষ্যতের অসংখ্য স্বপ্ন।...

প্রযুক্তি ও শিল্প খাতে ভারতীয় বিনিয়োগ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর

ছবি : সংগৃহীত   বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ভারসাম্য উন্নয়নে ভারতকে বাংলাদেশ থেকে আরও বেশি পরিমাণে পণ্য আমদানির আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই...

রোহিঙ্গা সমস্যার সমাধানে জাতিসংঘের অধিবেশনে সাইড বৈঠক : প্রধানমন্ত্রীর ৫ প্রস্তাবনা

ছবি : সংগৃহীত   দীর্ঘ দিনের রোহিঙ্গা সংকটের মূল কারণ অনুসন্ধান ও তার সমাধানকল্পে জাতিসংঘ অধিবেশনের সাইডলাইন বৈঠকে পাঁচটি প্রস্তাব রেখেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।...
সর্বশেষ সর্বাধিক পঠিত