মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

পাতানো নির্বাচন জামায়াত মেনে নেবে না : সহকারী সেক্রেটারি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রশাসনের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে অভিযোগ করে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সতর্ক করেছেন, কোনো ধরনের পাতানো নির্বাচন হলে তা মেনে নেবে না তার দল। মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি সকালে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নির্বাচনী পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১১টার দিকে জামায়াতের আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে ইইউর ১৬ সদস্যের একটি প্রতিনিধিদল আসে। বৈঠক শেষে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বা সমতল ভূমির ঘাটতি আছে। প্রশাসনের উচ্চপর্যায়ের একটি অংশ পক্ষপাতিত্ব করছে। এখান থেকে বের হয়ে না এলে জামায়াত তাদের অবস্থান জানাবে। একই সঙ্গে নির্বাচন কমিশনকে (ইসি) দুর্বল মনে হচ্ছে উল্লেখ করে তাদের আরও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

নির্বাচনে অস্ত্র উদ্ধার প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে আরও তৎপর হওয়া উচিত, যাতে জনমনে আতঙ্ক তৈরি না হয়। তিনি অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কার্যক্রমে বাধা ও হয়রানি করা হচ্ছে এবং ১৫ টি নির্বাচনী অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

সম্পর্কিত খবর

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারীদের জন্য সতর্কতামূলক বিজ্ঞপ্তি

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। এই...

জীবন উৎসর্গকারী শহীদের নাম যথাযথ মর্যাদায় সংরক্ষণ করা রাষ্ট্রের দায়িত্ব : চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয়  মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, জুলাইয়ের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে যথাযথভাবে তুলে ধরতে হবে। জুলাই-আগস্টের আন্দোলনে চট্টগ্রাম...

বালুচিস্তানে স্বাধীনতাকামীদের হামলায় ৪৫ জন পাক সেনা নিহত

ছবি : সংগৃহীত বালুচিস্তান : পাকিস্তানের স্বাধীনতাকামী অন্চল বালুচিস্তানে পাকিস্তান  সেনা কনভেয়র উপর ফের বড়সড় আঘাত করেছে বালুচ বিদ্রোহীরা। বৃহস্পতিবার বিএলএ (বালুচিস্তান লিবারেশন আর্মি)-র তরফে...

পুলিশের নাম ব্যবহার করে টোকেন বিক্রি করা যাবে না, করলে আইনগত ব্যবস্থা নেবে সিএমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে যানজট নিরসন ও সিএনজিচালিত অটোরিকশা চলাচলে শৃঙ্খলা ফেরাতে পাঁচটি নির্দেশনা জারি করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।শুক্রবার ( ১৭ জুলাই )...

গণভোটের রায় না মানলে সরকারও মানা হবে না : সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত যে গণভোটের রায়ের ওপর ভিত্তি করে বর্তমান সরকার নিজেদের দাবি করছে, সেই রায় বাস্তবায়ন না করলে সরকারকেও মানা হবে না বলে হুঁশিয়ারি...

একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা একদিনের কাজ নয় : চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম

চট্টগ্রাম : চট্টগ্রামে আগামী ২৫ জুলাই থেকে নগরীতে পরিচ্ছন্ন ও বাসযোগ্য হিসেবে গড়ে তোলার অভিযানে এবার সরকারি ভবনের ছাদ থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের...
সর্বশেষ সর্বাধিক পঠিত