রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

কানাডায় স্কুলে বন্দুক হামলায় নয় জন নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় একটি স্কুলে বন্দুকবাজের হামলায় অন্তত নয়জন নিহত হয়েছেন বলে জানিয়েছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ (আরসিএমপি)। সন্দেহভাজন বন্দুকধারীকেও মৃত অবস্থায় পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

স্থানীয় পুলিশের সূত্রে  কানাডার সরকারি সম্প্রচারমাধ্যম সিবিসি জানায়, টাম্বলার রিজ এলাকার ওই হাইস্কুলের ভেতর ছয়জনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। একটি বাড়িতে আরও দুজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। দুটি ঘটনার মধ্যে যোগসূত্র রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

আরসিএমপি বলেছে, ব্রিটিশ কলাম্বিয়ার টাম্বলার রিজ সেকেন্ডারি স্কুলে হামলায় একজন বন্দুকধারীই জড়িত ছিলেন। পুলিশের ধারণা, বন্দুকধারী খুব সম্ভবত আত্মহত্যা করেছেন। সন্দেহভাজন এ ব্যক্তিকেও মৃত অবস্থায় পাওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, সন্দেহভাজন হামলাকারী খুব সম্ভবত একজন নারী। হামলার ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সম্পর্কিত খবর

অপ্রতিম হত্যার বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি :- সংগৃহীত   কুমিল্লায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার রামিসা হত্যাকাণ্ডের মতো দ্রুততম সময়ে শেষ করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত