মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

সাংবাদিক ও নির্বাচনী পর্যবেক্ষকদের জন্য নির্বাচন কমিশনের বিশেষ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে দেশি-বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষকদের উদ্দেশ্যে বিশেষ ব্রিফিং করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) তিনি নির্বাচনের সামগ্রিক প্রস্তুতি, নিরাপত্তা এবং স্বচ্ছতা নিশ্চিতকরণে কমিশনের গৃহিত পদক্ষেপগুলো বিস্তারিতভাবে তুলে ধরেন। সিইসি তার বক্তব্যে স্পষ্ট করে বলেন, একটি বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে কমিশন শুরু থেকেই স্বচ্ছতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।

নির্বাচন পর্যবেক্ষণে আন্তর্জাতিক ও স্থানীয় পর্যায়ে যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে, তার একটি পরিসংখ্যান তুলে ধরেন সিইসি। তিনি জানান, প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত এবং মিশনারীরা এই নির্বাচনী ইভেন্টে আমন্ত্রিত হিসেবে উপস্থিত থাকছেন। এছাড়া ১৬০ জনেরও বেশি আন্তর্জাতিক সাংবাদিক স্বতন্ত্রভাবে এই নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য কাজ করছেন। দেশীয় পর্যায়ে ৮১টি নিবন্ধিত সংস্থা থেকে ৪৪ হাজারের বেশি পর্যবেক্ষক মাঠে থাকবেন। সিইসি আশা প্রকাশ করেন যে, ৬০ হাজারেরও বেশি সাংবাদিককে ইতোমধ্যে পরিচয়পত্র প্রদানের প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে এবং সকল অ্যাক্রিডিটেশন প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হয়েছে।

সংবাদকর্মীদের কাজের পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে সিইসি বলেন, ‘সাংবাদিকরা এমন একটি গুরুত্বপূর্ণ মাধ্যম যাদের দ্বারা যেকোনো অনিয়ম দ্রুত চিহ্নিত করা সম্ভব।’ তিনি জানান, সাংবাদিকরা পোলিং স্টেশনে প্রবেশের অনুমতি পাবেন, তবে শর্ত একটাই—ভোট দেওয়ার কক্ষের গোপনীয়তা বজায় রাখতে হবে এবং ভোটারদের কোনো অসুবিধা করা যাবে না। পর্যবেক্ষকদের বিষয়ে তিনি বলেন, কমিশনের নির্দেশিকা অনুযায়ী তারা পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করবেন এবং নির্বাচনের পর তাদের পাওয়া ফলাফল বা পর্যবেক্ষণ জনসমক্ষে প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা তাদের থাকবে।

নির্বাচন নিয়ে কমিশনের অটল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে এএমএম নাসির উদ্দিন বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’ এই লক্ষ্য অর্জনে বাংলাদেশ সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় দেশজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। সিইসি তার বক্তব্যে উল্লেখ করেন যে, প্রাসঙ্গিক সরকারি কর্মকর্তা এবং প্রাতিষ্ঠানিক প্রতিনিধিরাও কার্যকর সমন্বয় নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

সবশেষে উপস্থিত সকলের পেশাদারিত্ব ও নিরপেক্ষতার ওপর আস্থা রেখে সিইসি তার বক্তব্য শেষ করেন।  সূত্র – দেশ রুপান্তর.কম

সম্পর্কিত খবর

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

দল-মত, বর্ণ ও গোষ্ঠীর ঊর্ধ্বে উঠে সর্বস্তরের মানুষের জন্য নিরপেক্ষভাবে কাজ করার শপথ নিয়েছি : রাষ্ট্রপতি জনাব ফখরুল ইসলাম আলমগীর

ছবি : সংগৃহীত   গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানসহ (রহ.) অসংখ্য ওলি-আউলিয়ার স্মৃতিধন্য সিলেটে...
সর্বশেষ সর্বাধিক পঠিত