রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

বিজয় মিছিল ও সভা না করার জন্য বিএনপি নেতৃবৃন্দের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

স্মরণকালের ইতিহাসের সুষ্ঠু ও নিরপেক্ষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে বিজয়ী হয়ে, ভূমিধ্বস বিজয় অর্জন করার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায় ২০ বছর পর পুনরায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসীন হতে চলেছে। এখনো পর্যন্ত ঘোষিত ২৮৫টি আসনের বেসরকারি ফলাফলে বিএনপি ইতিমধ্যেই ২১০টি আসনে জয়লাভ করেছে। ধারণা করা হচ্ছে বিএনপির মোট আসনসংখ্যা ২২০ অতিক্রম করতে পারে।

এই বিপুল বিজয় উপলক্ষে বিএনপি একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে ধানের শীষে ভোট দেওয়ায় দেশের আপামর জনসাধারণকে শুভেচ্ছা জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বিএনপি তাদের দলীয় কর্মী ও সমর্থকদের কোনো প্রকার আনন্দ মিছিল ও সভা না করার জন্য নির্দেশনা দিয়েছে। এবং আজকে শুক্রবার বাদ জুম্মা দেশের মসজিদে মসজিদে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ও দেশবাসীর কল্যাণে দোয়া করতে বলা হয়েছে। একই সাথে অন্যান্য ধর্মাবলম্বীদেরও তাদের স্ব স্ব ধর্মীয় উপসনালয়ে প্রার্থনা করতে বলা হয়েছে। উল্লেখ্য মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ভাষ্য অনুসারে ১৮ ফেব্রুয়ারির মধ্যেই নতুন সরকার দায়িত্ব গ্রহণ করবে। তবে মন্ত্রী পরিষদ বিভাগের সূত্র অনুসারে আগামী ১৭ ফেব্রুয়ারি নতুন মন্ত্রীসভার শপথ অনুষ্ঠান হতে পারে।

 

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...
সর্বশেষ সর্বাধিক পঠিত