রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটন : জিম্বাবুয়ের অষ্ট্রেলিয়া বধ

ক্রীড়া প্রতিবেদক

জমে উঠেছে টি ২০ বিশ্বকাপের মহারণ। ১৩ ফেব্রুয়ারী কলম্বোতে অস্ট্রেলিয়াকে হারিয়ে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে অঘটন ঘটাল টিম জিম্বাবুয়ে । বিশ্বকাপের ১৯ তম ম্যাচে প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৭০ রান তুলে জিম্বাবোয়ে। ব্রায়ান বেনেট ৫৬ বলে ৬৪ রান করে অপরাজিত থাকেন। মারুমানি এবং বার্ল দুজনেই ৩৫ রান করেন। অধিনায়ক সিকান্দার রাজা ১৩ বলে ২৫ রান করে অপরাজিত ছিলেন।

জবাবে ব্যাট করতে নেমেই বিপাকে পড়ে অস্ট্রেলিয়া। মাঝের ওভারে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল। তবে তাঁর ৩১ রানের ইনিংস দলকে খুব বেশি এগিয়ে নিতে পারেনি। একমাত্র লড়াই দেখা যায় ম্যাট রেনশোর ব্যাটে। তিনি ৪৪ বলে ৬৫ রান করে খেলায় অস্ট্রেলিয়াকে টিকিয়ে রেখেছিলেন। কিন্তু অন্য প্রান্ত থেকে পর্যাপ্ত সমর্থন না পাওয়ায় তাঁর লড়াই বিফলে যায়।

জিম্বাবুয়ের বোলাররা ছিল শৃঙ্খলাবদ্ধ ও আক্রমণাত্মক। ব্লেসিং মুজারাবানি চার উইকেট তুলে নিয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ধস নামান। পাশাপাশি ব্র্যাড ইভান্স তিনটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া অলআউট হয়ে যায় নির্ধারিত লক্ষ্যের অনেক আগেই।

অস্ট্রেলিয়ার জন্য এই হার বড় ধাক্কা। ব্যাটিং ব্যর্থতা এবং শুরুতেই চাপের মুখে পড়ে যাওয়া তাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। পরের ম্যাচগুলোতে ঘুরে দাঁড়াতে না পারলে সেমিফাইনালের লড়াই কঠিন হয়ে উঠবে ফেভারিটদের জন্য।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে হারানো অস্ত্র উদ্ধার না হওয়া পর্যন্ত এসব অস্ত্র সমাজের সবার জন্য ঝুঁকিপূর্ণ : র‍্যাব-৭

চট্টগ্রাম : চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র উদ্ধারে সবার সহযোগিতা চেয়েছে র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, হারানো অস্ত্র উদ্ধার না...

ঢাবিতে সাধারণ ছাত্রদের প্রতিবাদ : জিন্নাহ ও গোলাম আযমের ছবি পদদলিত

ছবি : সংগৃহীত   ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্তানের সাবেক গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শনের প্রতিবাদে ব্যতিক্রমী কর্মসূচি পালন করেছেন বিশ্ববিদ্যালয়ের...

মাদার তেরেসা অ্যাওয়ার্ডে ভূষিত চট্টগ্রাম জেলা নাজির আরিফ হোসেন

চট্টগ্রাম : মাদার তেরেসা পিস অ্যাওয়ার্ড-২০২৬ পদকে ভূষিত হয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা (জেলা নাজির) আরিফ হোসেন। মাদার তেরেসার ১১৬তম জন্মবার্ষিকী...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...
সর্বশেষ সর্বাধিক পঠিত