মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

নির্বাচন ‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ হয়েছে : ইউরোপীয় ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ সংসদ নির্বাচন ‘বিশ্বাসযোগ্য ও প্রতিযোগিতামূলক’ হয়েছে বলে পর্যবেক্ষণ তুলে ধরেছেন ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের প্রধান আইভার্স আইজাবস। পাশাপাশি এ নির্বাচনটি ‘দক্ষতার’ সঙ্গে পরিচালন করা সম্ভব হয়েছে এবং নির্বাচনি আইনি কাঠামোগুলো আন্তর্জাতিক ‘মানদণ্ডের সঙ্গেও সঙ্গতিপূর্ণ’ ছিল বলেও মন্তব্য করেন তিনি। গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে এই পর্যবেক্ষণ তুলে ধরেন আইভার্স আইজাবস। সূত্রে বিডিনিউজ।

তিনি বলেন, ২০২৬ সালের সংসদীয় নির্বাচন ছিল বিশ্বাসযোগ্য এবং দক্ষভাবে পরিচালিত, যা গণতান্ত্রিক শাসন এবং আইনের শাসন পুনরুদ্ধারের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ঐতিহাসিক নির্বাচন ছিল প্রকৃত অর্থেই প্রতিযোগিতামূলক এবং এখানে মৌলিক অধিকারগুলো ব্যাপকভাবে সংরক্ষিত ছিল। তিনি এ সময় বলেন, এ নির্বাচনের আইনি কাঠামো অনেকাংশেই আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ ছিল এবং বাংলাদেশ নির্বাচন কমিশন স্বাধীন ও স্বচ্ছভাবে কাজ করে অংশীজনদের আস্থা বজায় রাখতে এবং নির্বাচনের সততা বজায় রাখতে সক্ষম হয়েছে।

ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে জানুয়ারির মাঝামাঝিতে দেশে আসা ৫৬ জন দীর্ঘমেয়াদী ইইউ পর্যবেক্ষকের সঙ্গে স্বল্পমেয়াদী পর্যবেক্ষকরা পরে যুক্ত হন। যে সংখ্যা দাঁড়ায় ২২৩ জনে। নির্বাচনের দিন ইইউ সদস্য রাষ্ট্রসহ কানাডা, নরওয়ে এবং সুইজারল্যান্ডের এসব পর্যবেক্ষকরা ৬৪টি জেলায় ভোটের কার্যক্রম পর্যবেক্ষণ করেছেন। পর্যবেক্ষকরা ভোটকেন্দ্র খোলা, ভোটগ্রহণ, ভোটকেন্দ্র বন্ধ, ব্যালট গণনা এবং ফলাফল তালিকাভুক্ত করার প্রক্রিয়া পর্যবেক্ষণ করেন বলে জানানো হয়েছে সংবাদ সম্মেলনে। ইউরোপীয় ইউনিয়ন পর্যবেক্ষণ মিশনের প্রধান আইভার্স আইজাবস নির্বাচনে জনআস্থা পুনর্গঠন, স্বচ্ছতা বৃদ্ধি এবং ভোটারদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তার ক্ষেত্রে নাগরিক পর্যবেক্ষক, ফ্যাক্ট–চেকার এবং তরুণ ও নারী কর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন।

এই পর্যবেক্ষকরা লক্ষ্য করেছেন যে, নির্বাচনের দিনটি ছিল ‘সুশৃঙ্খল’, ‘উৎসবমুখর’ এবং ‘শান্তিপূর্ণ’। পোলিং কর্মকর্তারা ভোট গ্রহণ ও গণনার কাজ দক্ষতার সাথে পরিচালনা করেছেন। পুরো প্রক্রিয়ার প্রতিটি স্তরে রাজনৈতিক দলগুলোর পোলিং এজেন্টদের উপস্থিতি নির্বাচনের স্বচ্ছতা বৃদ্ধি করেছে। এছাড়া রিটার্নিং কর্মকর্তাদের স্থানীয় পর্যায়ে ফলাফলের হালনাগাদ তথ্য এবং মূলধারার গণমাধ্যমের ওপর জনগণের আস্থা বজায় রাখতে সাহায্য করেছে বলেও ইইউ পর্যবেক্ষণ মিশন জানিয়েছে।

ইউরোপীয় পার্লামেন্ট প্রতিনিধি দলের প্রধান তমাস জডেকভস্কি বলেন, দেশ এখন একটি নতুন গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করছে। আমরা নবনির্বাচিত সংসদ এবং সরকারকে অনুমোদিত সংস্কারগুলো বাস্তবায়নের জন্য অন্যান্য সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সহায়তা নেওয়ার আহ্বান জানাই। নির্বাচন পরবর্তী পরিবেশ পর্যবেক্ষণ অব্যাহত রাখার পাশাপাশি আগামী মাসগুলোতে ভবিষ্যতের নির্বাচনের উন্নতির জন্য সুপারিশসহ একটি চূড়ান্ত প্রতিবেদন এই মিশন প্রকাশ করবে বলে সংবাদ সম্মেলনে বলা হয়েছে।

সম্পর্কিত খবর

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর রাতে ‘পিএমও বাংলাদেশ’ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিশিয়াল ফেসবুক...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত