মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

ভারত ও পাকিস্তান উভয় দেশেরই উচ্চ পর্যায়ের প্রতিনিধি থাকাটা নিশ্চিত।

বিএনপির শপথ গ্রহণ অনুষ্ঠান আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে

জনাব তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দক্ষিণ এশিয়ার রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে চলেছে।

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রতিবেশী রাষ্ট্র ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীকে কে আমন্ত্রণ জানিয়েছিল। তবে ভারতীয় প্রধানমন্ত্রী মোদী ওইদিন মুম্বইয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্র এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে ব্যস্ত থাকবেন বলে ঢাকা সফরে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে ভারত সরকারের তরফে উচ্চপর্যায়ের প্রতিনিধি হিসেবে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা আসছেন ঢাকা সফরে।

তবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের ঢাকায় আসার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। অন্তর্বর্তী সরকার এই অনুষ্ঠানে ভারত, পাকিস্তান,  চীন, সৌদি আরব, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মালয়েশিয়া, ব্রুনেই, শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ ও ভুটান-সহ মোট ১৩টি দেশকে আমন্ত্রণ জানিয়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিপুল ব্যবধানে জয়ের পর বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জানিয়েছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে বাংলাদেশের জাতীয় স্বার্থের ভিত্তিতে। তিনি বলেন, ঢাকা আঞ্চলিক শক্তিগুলির সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং কোনো দেশকেই ‘মাস্টার’ হিসেবে দেখে না। উল্লেখ্য ইতিপূর্বে বিএনপি একাধিকবার জানিয়েছে, পারস্পরিক সম্মান ও সংবেদনশীলতার ভিত্তিতে ভারতের সঙ্গে গঠনমূলক সম্পর্ক গড়ে তুলতে তারা আগ্রহী।

সব মিলিয়ে, তারেক রহমানের শপথগ্রহণ অনুষ্ঠান শুধু বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের প্রতীক নয়, বরং দক্ষিণ এশিয়ার কূটনৈতিক সমীকরণেও নতুন বার্তা বহন করতে পারে। ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিড়লার উপস্থিতি, পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর এবং একাধিক দেশ কে আমন্ত্রণ সব মিলিয়ে ঢাকার এই অনুষ্ঠান এখন আঞ্চলিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে।

সম্পর্কিত খবর

কর্ণফুলীতে নতুন তিন কারখানা চালু হলে কর্মীদের মাসিক বেতন লাগবে ৩ শত কোটি টাকা

চট্টগ্রাম : দেশের অন্যতম বৃহৎ সরকারি কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা ‘কেইপিজেড’। প্রতিদিন এখানে বিশ্বমানের কারখানাগুলোতে তৈরি হয় আন্তর্জাতিক বাজারের সব ব্র্যান্ডের পণ্য। চট্টগ্রামের...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

হাসপাতালের লাইন দীর্ঘ না করতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: ডিসি জাহিদ

চট্টগ্রাম : হাসপাতালে রোগীর চাপ কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করে রোগ প্রতিরোধে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। তিনি...

নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে আমরা ইতিহাস গড়ব : ক্রীড়া প্রতিমন্ত্রী

চট্টগ্রাম : দেশব্যাপী নতুন কুঁড়ি ক্রীড়া প্রতিযোগিতায় নিবন্ধনে বড় ব্যবধানে শীর্ষে রয়েছে চট্টগ্রাম। জেলাটিতে নিবন্ধন করেছে ১ লাখ ৮১ হাজার ১৪০ জন। দ্বিতীয় স্থানে...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...
সর্বশেষ সর্বাধিক পঠিত