মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

‘ফ্যাসিবাদ, ধর্মীয় উন্মাদনা বরদাস্ত নয়’, সাংবাদিক সম্মেলনে ইউনুস-জামাতকে বার্তা তারেকের

বিএনপি শীর্ষ নেতা সাফ কথা, 'বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। ধর্মের নামে উন্মাদনাকে বরদাস্ত করা হবে না। আইনের চোখে এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার।'

চট্টগ্রাম মেইল ডেক্স

নির্বাচনে জিতে প্রথম সাংবাদিক সম্মেলনে মহম্মদ ইউনুস ও তাঁর সঙ্গী কট্টরপন্থীদের কড়া বার্তা দিলেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman)। বিএনপি শীর্ষ নেতার সাফ কথা, ‘বাংলাদেশে অপ্রীতিকর ঘটনা, বিশৃঙ্খলা মেনে নেওয়া হবে না। ধর্মের নামে উন্মাদনাকে বরদাস্ত করা হবে না। আইনের চোখে এদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার রয়েছে।’ পাশাপাশি শেখ হাসিনার নাম মুখে না নিয়েও তারেক বলেন, ‘ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না।’ সবশেষ প্রগতিশীল বাংলাদেশ গড়ার বার্তা দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর সাংবাদিক সম্মেলন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার দুপুরে ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের বলরুমের সম্মেলনে তারেক বলেন, “নির্বাচনে ভূমিধস জয়ের পরেও দলীয় কর্মীদের শান্ত থাকতে বলেছিলাম আমরা। যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই বিজয় মিছিল বের করতেও নিষেধ করছিলাম।” এর পরেই তাঁর বার্তা, “দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। ধর্মের নামে উন্মাদনা মেনে নেওয়া হবে না। প্রত্যেক বাংলাদেশি নাগরিকের জন্য আইন সমান। প্রতিষোধ কিংবা প্রতিহিংসার রাজনীতির বিরুদ্ধে আমরা। এটা ভিন্নমতের সকলের দেশ।” এইসঙ্গে ‘ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না’ বলেও বার্তা দিয়েছেন বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত বক্তব্যে বিএনপির চেয়ারম্যান আরও বলেন, “এবার দেশ গড়ার পালা। দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন দুর্বলতা।”

প্রসঙ্গত, বৃহস্পতিবারের নির্বাচনে ২১২ আসনে জয় পেয়েছে বিএনপি জোট। জামাত জোটে জিতেছে ৭৭টি আসন। নির্দল এবং বাকিরা মোট ৮টি আসনে জয় পেয়েছে। বলা বাহুল্য, ভূমিধস জয় পেয়েছে বিএনপি। এর পরেও রাস্তায় নেমে বিজয় উৎসব করেনি দলটি। এদিনের সাংবাদিক সম্মেলনেও সংযত বক্তব্য রাখেন তারেক রহমান। ইউনুস, জামাত, হাসিনাকে বার্তা দিলেও অতি আত্মবিশ্বাসী মন্তব্য করেননি বাংলাদেশের হবু প্রধানমন্ত্রী। প্রশ্ন উঠছে, তাঁর এই আচরণ নিছক প্রাপ্ত মনস্কতা, নাকি আমেরিকা, চিন, ভারতের বৃহৎ শক্তিগুলির কূটনৈতিক চাপ?

সম্পর্কিত খবর

বহিষ্কৃত জামায়াত নেতা ও সংসদ সদস্য গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি : সংগৃহীত   রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে সাতক্ষীরা-৪ আসনের আলোচিত সংসদ সদস্য জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম...

আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দেশে জ্বালানি সংকট হবে না : বিপিসি চেয়ারম্যান

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)-এর চেয়ারম্যান ড. মো. রফিকুল ইসলাম বলেছেন, বৈশ্বিক নানামুখী চ্যালেঞ্জের মধ্যেও দেশে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার বিকল্প সব উপায় কাজে লাগানোর...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে নৃত্য সংগঠন ‘ত্রিভঙ্গ নিকেতন’ এর পরিচালনা কমিটি গঠিত

চট্টগ্রাম নগরীতে ত্রিভঙ্গ নিকেতন নামের এক নৃত্য সংগঠনের সভার মাধ্যমে কমিটি গঠন করা হয়েছে। সোমবার নগরীর অস্থায়ী কার্যালয়ে এ কমিটি ও সভা অনুষ্ঠিত হয়।...

বাংলাদেশের প্রধানমন্ত্রী কে দুটি আমন্ত্রণ দেওয়া হয়েছিল বলে দাবি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের জন্য দু’টি পৃথক আমন্ত্রণ জানানো হয়েছিল বলে জানিয়েছে প্রতিবেশী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর একটি ছিল দ্বিপক্ষীয় সফরের জন্য,...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...
সর্বশেষ সর্বাধিক পঠিত