রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

সাকিব ও মাশরাফির বিরুদ্ধে হত্যা মামলা বিশ্বাসযোগ্য নয় : জনাব ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা-৬ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির হয়ে ধানের শীষ প্রতীকে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়েছেন জনাব ইশরাক হোসেন, যিনি আবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কাউন্সিলরও। ক্রীড়াঙ্গনে ইশরাক বেশ পরিচিত মুখও। বাংলাদেশের সর্বকালের দুই সেরা ক্রিকেটার সাকিব ও মাশরাফি প্রসঙ্গে গণমাধ্যমে এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন ইশরাক হোসেন। খবর দৈনিক কালবেলার।

তিনি বলেন, ‘উনারা (সাকিব এবং মাশরাফি) ক্রীড়াবিদ। তারা ক্রিকেটার, যেন তেন ক্রিকেটার না, আমাদের দেশের সম্পদ। আমি ক্রিকেটার হিসেবে বিবেচনা করছি। জনগণ তাদের এক প্রকার জবাব দিয়ে দিয়েছে, সমাজ দিয়ে দিয়েছে। তাদের বিরুদ্ধে যে গণহত্যার মামলা, তা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না। আমার কাছে মনে হয় নাই, তারা নির্দেশ দিয়েছে বা নিজেরা হাতে বন্দুক নিয়ে গুলি করে হত্যা করেছে, আমার কাছে মনে হয় নাই। উনাদের বিরুদ্ধে যদি অন্য কোনো দুর্নীতি বা মানি লন্ডারিং সংক্রান্ত অভিযোগ বা মামলা থেকে থাকে, তাহলে যথাযথ কর্তৃপক্ষের উচিত হবে আইনি ব্যাপারগুলো খতিয়ে দেখা।’

উল্লেখ্য, কিছুদিন আগেই সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরানোর উদ্যোগের কথা জানায় বিসিবি। আসন্ন পাকিস্তান সিরিজ দিয়ে দলে ফেরার বিষয়ে আলোচনাও চলছে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কী হয়।

সম্পর্কিত খবর

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

কক্সবাজারে ট্রেনে যাতায়াতের চাহিদা বাড়ায় যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করা মহানগর এক্সপ্রেসকে কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা করে ঢাকা-কক্সবাজার রুটে আরও একটি আন্তঃনগর ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এটি আগামী...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...
সর্বশেষ সর্বাধিক পঠিত