রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরতা কমাতে চায় ইসরায়েল!!!

ইরানের পরমাণু অবকাঠামো সম্পূর্ণ ধ্বংস করতে হবে : নেতানিয়াহু

মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নিজেদের নির্ভরতা কমানোর ঘোষণাকে ইসরায়েলি প্রধানমন্ত্রীর একধরনের কৌশল বলে অভিহিত করেছেন আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য যেকোনো চুক্তিতে প্রতিপক্ষ ইরানের পরমাণু অবকাঠামো শুধুমাত্র বন্ধ নয়, বরং তা পুরোপুরি ধ্বংস করার দাবি জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার ১৫ ফেব্রুয়ারি আমেরিকান ইহুদি সংগঠনগুলোর বার্ষিক সম্মেলনে দেওয়া এক বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপকালে তিনি স্পষ্টভাবে বলেছেন—ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া কেবল থামিয়ে দেওয়া যথেষ্ট নয়; বরং সমৃদ্ধকরণের সক্ষমতা তৈরি করে এমন সব যন্ত্রপাতি ও অবকাঠামো উপড়ে ফেলতে হবে।

উল্লেখ, চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ইরানের এক কূটনীতিকের বরাত দিয়ে জানা গেছে, তেহরান এমন একটি চুক্তির পক্ষে যা উভয় পক্ষের জন্য অর্থনৈতিক সুফল বয়ে আনবে। তবে এ ধরনের চুক্তির কার্যকারিতা নিয়ে শুরু থেকেই সংশয় প্রকাশ করে আসছে ইরানের প্রবল প্রতিপক্ষ ইসরায়েল।

সম্মেলনে গাজা প্রসঙ্গে নেতানিয়াহু বলেন, গাজায় হামাসের তৈরি টানেল বা সুড়ঙ্গগুলো ধ্বংসের কাজ এখনো পুরোপুরি শেষ হয়নি। তার দাবি অনুযায়ী, গাজায় আনুমানিক ৫০০ কিলোমিটার সুড়ঙ্গের মধ্যে ইসরায়েল এ পর্যন্ত ১৫০ কিলোমিটার ধ্বংস করতে সক্ষম হয়েছে। বাকি সুড়ঙ্গগুলো নির্মূল করে ‌‘কাজটি সম্পন্ন করা’ ইসরায়েলের বর্তমান লক্ষ্য।

এছাড়াও নেতানিয়াহু জানান, আগামী ১০ বছরের মধ্যে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সামরিক সহায়তা বন্ধ করতে চান। বর্তমানে ১০ বছর মেয়াদী এক চুক্তির আওতায় ইসরায়েল প্রতি বছর ৩৮০ কোটি ডলার সহায়তা পায়, যা মূলত মার্কিন সামরিক সরঞ্জাম কেনায় ব্যয় হয়। ২০২৮ সালে এই চুক্তির মেয়াদ শেষ হবে। নেতানিয়াহু বলেন, ‘ইসরায়েলের অর্থনীতি এখন যথেষ্ট শক্তিশালী। তাই আমরা পরবর্তী ১০ বছরের মধ্যে এই আর্থিক সহায়তা কমিয়ে শূন্যে নামিয়ে আনার প্রস্তাব দিচ্ছি। আমরা যুক্তরাষ্ট্রের সাথে সহায়তার সম্পর্কের বদলে একটি শক্তিশালী অংশীদারিত্বর সম্পর্কে উন্নীত হতে চাই।’

সম্পর্কিত খবর

বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফাইল ছবি :- প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান   টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে বিশ্বনেতাদের পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা ও যৌথ দায়িত্ববোধের ভিত্তিতে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

একনেকে ১২টি প্রকল্প অনুমোদিত : রাজধানীতে ৩টি নতুন মেট্রোরেল প্রকল্প

ছবি - সংগৃহীতআজ বুধবার ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত একনেকের বৈঠকে রাজধানী ঢাকায় তিনটি মেট্রোরেলসহ মোট ১২টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে সভাপতিত্ব করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...
সর্বশেষ সর্বাধিক পঠিত