বুধবার, সেপ্টেম্বর ২৩, ২০২৬

চিটাগাং ক্লাবের ভ্যালেন্টাইন্স ডে উদযাপন

নিজস্ব প্রতিবেদক

চিটাগাং ক্লাবের (সিসিএল) উদ্যোগে নানা আয়োজনে উদযাপন হলো ভ্যালেন্টাইন্স ডে। এই উপলক্ষে গত ১৪ ফেব্রুয়ারি সংগীতানুষ্ঠানসহ নানা কর্মসূচি পালন করা হয়। ক্লাব চেয়ারম্যান শোভন এম শাহাবুদ্দিন (রাজ)চীফ হোস্ট হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বলেন, জীবনের যত সফলতার গল্প আছে তার সবই ভালবাসার মাধ্যমে অর্জিত। স্বাগত বক্তব্য রাখেন সিসিএল ভাইস চেয়ারম্যান ও বিনোদন বিভাগের মেম্বার ইনচার্জ সৈয়দুল আনোয়ার ফরহাদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠানের পৃষ্ঠপোষক আবুল খায়ের গ্রুপেরহেড অব সেলস (মার্কেটিং) সুবেহ উদ্দিন খান। উপস্থিত ছিলেন ক্লাব কার্যকরী কমিটির সদস্য জাবেদ হাসেম (নান্নু), ডা. ফাহিম হাসান রেজা, দিলদার আহমেদ (দিলু), মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সরওয়ার হাসান, মোহাম্মদ কামরুজ্জামান লিটন, অ্যাডভোকেট সাবরিনা চৌধুরী, মোহাম্মদ কামরুল ইসলাম ও শেখ হাছান জামান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিনোদন সাব কমিটির কনভেনর মঞ্জুরুল হক মঞ্জু।

প্রেস বিজ্ঞপ্তি।

সম্পর্কিত খবর

বিজিসি ট্রাস্টের দিনব্যাপী সিজেন রিজিওনাল ক্লাস্টার মিটিং অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম : সাংবাদিকতা শিক্ষা ও গবেষণাকে এগিয়ে নেওয়া এবং সিজেন-এর কার্যক্রম সম্প্রসারণ লক্ষ্যে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে...

চট্টগ্রাম আদালতে এজলাসে বাদীকে ছুরিকাঘাত, এখন স্বপরিবারে হত্যার হুমকি

চট্টগ্রাম : চট্টগ্রাম আদালতে কার্যক্রম চলমান অবস্থায় এজলাস কক্ষের সামনে মামলার বাদীকে গলায় ছুরিকাঘাতে চাঞ্চল্যকর হত্যাচেষ্টার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও গ্রেফতার হয়নি কোন...

চট্টগ্রাম বিপনি বিতানে কাপড়ের গুদামে আগুন

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর নিউমার্কেটে একটি কাপড়ের গুদামে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতেঅগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বৃদ্ধি: অর্থনীতি ও জনজীবনে বহুমাত্রিক চাপের আশঙ্কা

আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, আমদানি ব্যয় বৃদ্ধি এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) লোকসান সামাল দিতে দেশে আবারও বড় ধরনের জ্বালানি মূল্য সমন্বয়...

চট্টগ্রাম জেলা পুলিশের অভিযানে পিচ্চি জাহিদ হত্যা মামলায় গ্রেপ্তার ১২, স্বীকারোক্তি ১ জনের

চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়ায় পূর্বপরিকল্পিতভাবে জাহেদুল আলম (৩৩) ওরফে ‘পিচ্চি জাহিদ’কে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় এজাহারনামীয় ১২ জন আসামিকে গ্রেপ্তার...

নিউইয়র্কে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান : ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে

ছবি : সংগৃহীত   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সোমবার ২১ সেপ্টেম্বর স্থানীয়...
সর্বশেষ সর্বাধিক পঠিত