রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

প্রবর্তক বিদ্যাপীঠ কলেজ শাখার ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতা সম্পন্ন

বিশেষ প্রতিবেদক

আজ প্রবর্তক বিদ্যাপীঠ স্কুল এন্ড কলেজে (কলেজ শাখা) বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর ড. উজ্জ্বল কুমার দেব। প্রবর্তক সংঘ (বাংলাদেশ) ও প্রবর্তক স্কুল এন্ড কলেজের গভর্ণির বডির সম্মানিত সভাপতি শ্রী ইন্দু নন্দন দত্ত এর সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রবর্তক সংঘ (বাংলাদেশ) এর সম্মানিত সম্পাদক ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস ও স্বাগত বক্তব্য রাখেন কলেজের সম্মানিত অধ্যক্ষ মনোজ কুমার দেব । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর রীতা দত্ত ও চট্টগ্রাম মেইলের নির্বাহী সম্পাদক কমল দাশ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে অভেচ্ছা বক্তব্য রাখেন গণিত বিভাগের প্রভাষক ও অনুষ্ঠানের আহবায়ক মোঃ নূরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রসায়ন বিভাগের প্রভাষক মুক্তা দত্ত ও মিডিয়া সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন এনটিভির প্রতিনিধি সুমন গোম্বামী। অতিথিবৃন্দ ফেস্টুন ও বেলুন উড়িয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করেন। এর আগে জাতীয় সংগীত পরিবেশনার মধ্যে দিয়ে ক্রীড়া ও বিশ্ব শান্তি পতাকা উত্তোলন করা হয়। ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার শিক্ষার্থীদের নিয়ে কুচকাওয়াজ পরিচালন করেন রেঞ্জারের শিক্ষার্থীবৃণ এবং ডিসপ্লে প্রদর্শন করেন একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ। এবারের প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ৮টি হাউজে বিভক্ত হয়ে ৩৬টি ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। মো প্রতিযোগীর সংখ্যা ছিল ১৫৮ জন।

ছবি : – প্রবর্তক স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও সাহিত্য প্রতিযোগিতার বিজয়ীদের সাথে অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা লেখাপড়ার পাশাপাশি মানসিক ও শারীরিক উৎকর্ষ সাধনের জন্য শরীরচর্চা ক্রীড়া সাহিত্য চর্চার করার জন্য ছাত্র-ছাত্রীদেরকে আহ্বান জানান। আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ তাই সর্বোপরি একাডেমিক শিক্ষার পাশাপাশি মানবিক মানুষ হয়ে উঠতে গেলে এসবের বিকল্প নেই। বক্তারা আরও বলেন, বিশ্ব যেখানে এগিয়ে যাচ্ছে আধুনিকতা , মেধা এবং বিজ্ঞানের সমন্বয়ে সেখানে আমাদের দেশের ছাত্র-ছাত্রীদেরকে আরও বেশি বিজ্ঞানমনস্ক হওয়া উচিত।

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

দুই-তিন দিন ধরে জ্বর থাকলে প্রয়োজনীয় পরীক্ষা করানো উচিত : চসিক মেয়র

চট্টগ্রাম : ডেঙ্গু প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু মশক নিধন কার্যক্রম...

অন্যায় যতবার ফিরে আসার চেষ্টা করবে, জনগণের শান্তিপূর্ণ প্রতিরোধ ততবার জেগে উঠবে: সাঈদ আল নোমান এমপি

দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত ও আওয়ামী সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে শান্তিপূর্ণ অবস্থান জানিয়ে চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি...

শুধু ভালো ফল ও ডিগ্রি অর্জনই শিক্ষার উদ্দেশ্য হতে পারে না : ডিসি জাহিদ

চট্টগ্রাম : সমাজে মানবিকতা ও মূল্যবোধের অবক্ষয় ঠেকাতে ব্যক্তিস্বার্থের চর্চা থেকে বেরিয়ে বিবেকের চর্চায় ফেরার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।...

বিটিভি চট্টগ্রাম কেন্দ্র’র কর্মকর্তার বিরুদ্ধে সংবাদে সয়লাব, তীরের মুখে ঈমাম হোসেন

চট্টগ্রামে অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির মাধ্যমে শিল্পীদের টাকা আত্মসাতসহ কয়েকটি গুরুতর অভিযোগ উঠেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক গবেষণা সম্পাদক, আওয়ামী লীগ সরকার আমলের বিশেষ সুবিধাভোগী...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...
সর্বশেষ সর্বাধিক পঠিত