শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬

বিশ্ব এআই সম্মেলনের এবারের আসর ভারতে

আন্তর্জাতিক প্রতিবেদক

বিশ্বের প্রযুক্তি জগতে নিজেদের শক্তিশালী অবস্থান আরও সুসংহত করতে বিশ্ব এআই সম্মেলনের এবারের আসরের আয়োজন করেছে ভারত। নয়াদিল্লিতে রাজকীয় এ সম্মেলনে যোগ দিচ্ছেন গুগল, মাইক্রোসফট ও ওপেনএআইয়ের মতো বৈশ্বিক প্রযুক্তি কোম্পানির কর্ণধারেরা। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এ ‘ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট সামিট’কে ভারতীয় কর্মকর্তারা এমন এক প্ল্যাটফর্ম হিসেবে দেখছেন, যা বিশ্বজুড়ে এআই নীতিনির্ধারণে উন্নয়নশীল বিভিন্ন দেশের মতামতকে জোরাল করতে ব্যাপক ভূমিকা রাখবে। সূত্র – দৈনিক কালবেলা।

রয়টার্স বলছে, প্রথমবারের মতো বিশ্বের উন্নয়নশীল কোনো দেশে এ ধরনের বড় কোনো বৈশ্বিক ইভেন্ট আয়োজিত হচ্ছে।

বিভিন্ন এআই কোম্পানির জন্য এখন অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে ভারত। ২০৩০ সালের মধ্যে ভারতে এআই ও ক্লাউড অবকাঠামো খাতে সব মিলিয়ে প্রায় ৬ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে গুগল, মাইক্রোসফট ও অ্যামাজনের মতো বিভিন্ন প্রভাবশালী মার্কিন কোম্পানি।

এই সম্মেলনকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লিখেছেন, ‘এ সম্মেলনের মূল লক্ষ্য সবার কল্যাণ ও সুখ। মানুষের প্রয়োজনে এআইকে কাজে লাগিয়ে মানবকেন্দ্রিক উন্নতির পথে আমাদের সম্মিলিত অঙ্গীকারের প্রতিফলন এ সম্মেলন।’

সম্মেলনের মূল বক্তাদের তালিকায় রয়েছেন বিশ্বের প্রযুক্তি জগতের প্রভাবশালী বিভিন্ন ব্যক্তিত্ব। যাদের মধ্যে রয়েছেন গুগলের মূল কোম্পানি অ্যালফাবেটের প্রধান সিইও সুন্দার পিচাই, ওপেনএআইয়ের সিইও স্যাম অল্টম্যান, অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই ও রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি। এ ছাড়া বৃহস্পতিবার এ সম্মেলনে বক্তব্য দেবেন গুগল ডিপমাইন্ডের সিইও ডেমিস হাসাবিস। এ দিন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর সঙ্গেও মঞ্চ শেয়ার করবেন ভারতের প্রধানমন্ত্রী মোদি।

ভারতের এ সম্মেলনে প্রায় আড়াই লাখ দর্শনার্থী আসার ধারণা করা হচ্ছে। ৩০ কোটি ডলার ব্যয়ে নির্মিত বিশাল কনভেনশন সেন্টার ‘ভারত মণ্ডপম’-এর ৭০ হাজার বর্গমিটার এলাকাজুড়ে তিনশর বেশি প্রদর্শক নিজেদের প্রযুক্তি তুলে ধরবেন।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

মহামান্য রাষ্ট্রপতির সাথে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   আজ রোববার ১৩ সেপ্টেম্বর বঙ্গভবনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার নেতৃত্বে ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল...

উত্তমকুমার বাংলা সংস্কৃতির অবিচ্ছেদ্য এক অধ্যায়

চট্টগ্রাম : উত্তমকুমার বাংলা সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম ধরে তাঁর অটল অবস্থান সমস্ত বাঙালির অন্তর জুড়ে। মৃত্যুর প্রায়...

ক্যামেরা এখন পানির দাম, এক প্যাকেট সিগারেটের দামে ক্যামেরা পাওয়া যায় : শিল্প সচিব

চট্টগ্রাম : সরকার জাহাজভাঙা শিল্পের উন্নয়ন চায়, একই সঙ্গে চায় মৃত্যুহার জিরো হোক। শিল্পায়নের সঙ্গে রিস্ক ফ্যাক্টর আছে, সে ব্যাপারে সচেতন হতে হবে। এখন...

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের অষ্টম মৃত্যুবার্ষিকী আগামীকাল

মুক্তিযোদ্ধা-সাংবাদিক রইসুল হক বাহারের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আগামীকাল ১৮ সেপ্টেম্বর, শুক্রবার। একাত্তরের এই গেরিলা যোদ্ধা ২০১৮ সালের ১৮ সেপ্টেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। কৈবল্যধাম...

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিনের সাথে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

ছবি : সংগৃহীত   ভারতে পলাতক ক্ষমতাচ্যুত আওয়ামী ফ্যাসিবাদের দোসর ও আদালতে দণ্ডপ্রাপ্ত আসামিরা যাতে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে...
সর্বশেষ সর্বাধিক পঠিত