রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

মামা-ভাগ্নে মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন

মামা ভাগ্নে যেখানে আপদ নাই সেখানে

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-২ ও ৬ আসন থেকে নির্বাচিত বিএনপির প্রার্থী ইকবাল হাসান মাহমুদ টুকু ও এমএ মুহিত নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে। এর মধ্যে ইকবাল হাসান মাহমুদ টুকুর ভাগ্নে এমএ মুহিত।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিন পৃথকভাবে সব মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে তাদেরও শপথ বাক্য পাঠ করান।

এর আগে তারেক রহমানের মন্ত্রিসভায় যোগ দিতে মঙ্গলবার সকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর আংশিক ও কামারখন্দ) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু এবং তার ভাগ্নে সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের এমপি এমএ মুহিতকে ফোন করা হয়।

টুকু এর আগে খালেদা জিয়ার সরকারে ছিলেন। ২০০১ সালে চারদলীয় জোট সরকারের আমলে বিদ্যুৎ প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এবারসহ তৃতীয়বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি। তার ভাগ্নে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা এমএ মুহিত সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসন থেকে এবারই প্রথম সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এরশাদ সরকারের উপ-প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী চক্ষু বিশেষজ্ঞ এমএ মতিনের ছেলে।

সিরাজগঞ্জে দলীয় নেতাকর্মীদের তরফ থেকে জানা গেছে, এবারও টুকু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন। অপরদিকে তার ভাগ্নে এমএ মুহিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী পদে শপথ নিয়েছেন।

মঙ্গলবার সকালে সংসদে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। বিকালে তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকারের মন্ত্রীরা শপথ নেন। এর আগে সিরাজগঞ্জ থেকে একাধিক ব্যক্তি মন্ত্রী হলেও এবারই প্রথম একসঙ্গে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পেল উত্তরের জেলা সিরাজগঞ্জ।

এলাকায় এ খবর ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ ও শাহজাদপুরে দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদের অভিনন্দন জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছেন।

সম্পর্কিত খবর

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

শহীদ ২ সেনাসদস্যের পরিবারের হাতে সহায়তার চেক হস্তান্তর করলেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

ছবি : সংগৃহীত   প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোরণের দুর্ঘটনায় নিহত দুই সেনাসদস্যের পরিবারের সদস্যরা।...

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বিক্ষোভ ও অবরোধ করলেন ব্যাংক কর্মকর্তা কর্মচারীরা

চট্টগ্রাম : চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা কর্মচারীরা। সোমবার রাতে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রায় দুই...

যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে : জামায়াত আমির ডা. শফিকুর রহমান

ছবি : সংগৃহীত   জাতির প্রয়োজনে যে কোনো সময় এক দফার দাবি আসতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা...

চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ

চট্টগ্রাম : চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ও চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) বিদেশি প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে...

‘কর্ষণে বুননে সৃজনে’ শীর্ষক অনুষ্ঠানে ‘বিবেক, বিশ্বাস ও মূল্যবোধে দৃঢ় কামরুল হাসান বাদলের অবস্থান স্বতন্ত্র’

‘কামরুল হাসান বাদলের সাহিত্যচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তাঁর জোরালো বুদ্ধিবৃত্তিক অবস্থান ও সময়ের প্রতি দায়বদ্ধতা। রাষ্ট্র ও সমাজের নেতিবাচক কর্মকাণ্ড, অনিয়ম, অসংগতি ও অন্যায়ের...
সর্বশেষ সর্বাধিক পঠিত