মঙ্গলবার, সেপ্টেম্বর ২২, ২০২৬

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করলেন সাঈদ আল নোমান

নিজস্ব প্রতিবেদক

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নবনির্বাচিত চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান।বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টায় রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়া উদ্যানে অবস্থিত সমাধিতে নেতাকর্মীদের সাথে নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে তিনি। এসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সামগ্রিক কল্যাণ কামনা করা হয়।

সাঈদ আল নোমান বলেন, “শহীদ জিয়াউর রহমানের দেশপ্রেম, সততা ও গণতন্ত্রের আদর্শই আমাদের রাজনীতির মূল প্রেরণা।সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের চলার পাথেয়।এই আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা সম্ভব।”

এ সময় চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক কাজী বেলাল, শাহ আলম, সদস্য জাহাঙ্গীর আলম দুলাল, মোশাররফ হোসেন ডিপ্টি,নগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন নাহিদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

শত চেষ্টা করেও মেয়েকে বাঁচাতে পারিনি : এবার ডেঙ্গু কেড়ে নিল প্রথম শ্রেণির শিক্ষার্থীর প্রাণ

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরের পাহাড়তলী কিন্ডার গার্টেন স্কুলের প্রথম শ্রেণিতে পড়ত অনুশ্রী দাশ। সুবল-লিপি দম্পতির দুই ছেলে মেয়ের মধ্যে অনুশ্রী ছিল ছোট। গত ২...

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা করে বাড়লো

চলমান ইরান যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও ফ্রেইট চার্জ অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম লিটারে ২০...

নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ সরকার। শনিবার ১৯ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ,...

নিউইয়র্কের উদ্দেশ্যে আগামীকাল যাত্রা করবেন প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামীকাল সোমবার ২১ সেপ্টেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। সফরে প্রধানমন্ত্রীর...

অপরাধ দমন ও মাদক উদ্ধারে বিশেষ অবদানে শ্রেষ্ঠ ওসি পুরস্কৃত হলেন ফরিদা ইয়াসমিন

চট্টগ্রাম : চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্বাচিত হয়েছেন মীরসরাই থানার ফরিদা ইয়াসমিন। এর আগেও তিনি জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছিলেন। মঙ্গলবার (...

খেলাধুলাকে শুধু বিনোদন হিসেবে দেখার সুযোগ নেই : আবু সুফিয়ান এমপি

চট্টগ্রাম : চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য ও রেলওয়ে পাবলিক হাই স্কুল পরিচালনা পরিষদের সভাপতি আবু সুফিয়ান বলেছেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে লেখাপড়ার পাশাপাশি...
সর্বশেষ সর্বাধিক পঠিত