রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

ব্যক্তিগত জীবন যাপন নিয়ে নোংরামি মন্তব্য বন্ধ করুন…

নিজস্ব প্রতিবেদক
রাজনীতির প্রতিপক্ষ মানে অন্যের ব্যক্তিগত জীবন যাপন নিয়ে অশ্লীল বাক্য নয়। রাজনীতি রাজনীতি দিয়ে মোকাবেলা করাটাই শ্রেয়। রাজনীতির ভুলভ্রান্তি থাকলে সেসব নিয়ে কথা হোক। কারো ব্যক্তিগত জীবনযাপন নিয়ে নয়।
জাইমার আচার আচরণ শব্দ চয়ন ভাব আর ভঙ্গীতে পুরো দেশে তার জয় জয়কার। উচ্চ শিক্ষিত মেয়েটির আধুনিক রুচিশীল নান্দনিকতা যেন অশ্রাব্য শব্দ চয়নে সবার মুখে তালা মেরে দিয়েছে নিমিষেই। বিদেশে যারা লেখাপড়া করতে যায় সবাই এই সংস্কৃতির সাথে পরিচিত। পার্টিতে হাতা কাটা ক্লিভেজ দেখানো পিঠ খোলা পোশাক কোন ব্যাপারই না। সবাই একসাথে বীটের তালে নাচবে এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। অসুস্থ রাজনীতির লক্ষ্যবস্তু বানাবেন না অনুরোধ রইল।
ওদেরকে ওদের মত থাকতে দিন বড় হতে দিন। ওদের অধিকার আছে তাদের নিজের মত করে থাকার, বেড়ে উঠার।
কদিন আগে একই ভাবে পুতুল কন্যা সেমন্তিকে নিয়ে ট্রল করা হয়েছে যা কেবল অনভিপ্রেতই নয় নিন্দনীয় অপরাধ।গণভবনে পাঁচ আগস্টে যা হয়েছে যে নোংরামিগুলো সেগুলো নিয়ে এখনো তীব্র নিন্দা এবং ঘৃনা জানিয়েছি সেসব নিকৃষ্ট মানুষদের। ঠিক তেমনি অলি এ ধরনের নোংরা আচরণের জন্য তার জন্মস্থানে ব্যালেটে রায় পেয়েছে।
অবাধ তথ্য প্রবাহের যুগে দেশের মানুষ এখন অনেক সচেতন।তারা এই নোংরামো পছন্দ করছে না আপনাদের বুঝতে হবে।
যারা এসব আলোচনা করেন বা পোস্ট করেন একটু ভেবে দেখবেন আপনি কারো ভাই আপনার বোন আছে আপনি কারো সন্তান আপনার মা আছে আপনি বিবাহিত আপনার স্ত্রী আছে। ওদের চেহারাটা একবার দেখবেন আপনাদের সব আলোচনার পর বা আপনার এই ধরনের পোস্ট দেখার পর বা দেওয়ার পর একবার জিজ্ঞেস করবেন তাদের আপনার পোস্টটা কেমন হয়েছে। আমি নিশ্চিত আপনি আপনার মতের বাইরে উত্তর পাবেন।
জাইমা রহমান নেচেছেন। এতে আকাশ ভেঙে পড়েনি। সমাজের ভিত কেঁপে ওঠেনি। কেঁপেছে কিছু মানসিকতা, যাদের ভিত ছিল আগেই দুর্বল। সময় এসেছে নিজেদের ভেতরে তাকানোর। আমরা কি সত্যিই আধুনিক? নাকি অসভ্য?
একটি মেয়ের উড়ালকে তুচ্ছ কটুক্তিতে আটকে রাখা যায় না। তার পায়ের ছন্দ থামানো যায় না। আজ সে নেচেছে, কাল অন্য কেউ নাচবে। জীবন থেমে থাকে না। আনন্দও না। মানুষকে তার স্পন্দনের সাথে আনন্দ করতে দিন। স্পষ্ট হতে দিন।।
অতটুকু চায়নি বালিকা !
অত হৈ রৈ লোক, অত ভীড়, অত সমাগম !
চেয়েছিলো আরো কিছু কম !
একটি জলের খনি
তাকে দিক তৃষ্ণা এখনি, চেয়েছিলো
একটি পুরুষ তাকে বলুক রমণী ।
-আবুল হাসান
তুমি অধম বলে আমি উত্তম হইবো না কেন? বিষয়টা ঠিক এমন হওয়া উচিত।আপনার জন্য শুভকামনা।।
#কমল দাশ
নির্বাহী সম্পাদক, চট্টগ্রাম মেইল

সম্পর্কিত খবর

চট্টগ্রামে এক টেবিলে ২৭ মানুষের সুখ-দুঃখের কথা শুনলেন জেলা প্রশাসক

চট্টগ্রাম : কারও শরীর প্যারালাইসিসে অবশ, কারও প্রয়োজন অস্ত্রোপচার। কেউ কিডনি রোগের চিকিৎসা চালাতে হিমশিম খাচ্ছেন। আবার অর্থের অভাবে মেয়ের বিয়ে নিয়ে দুশ্চিন্তায় এক...

মানবতাবিরোধী অপরাধ মামলায় ওবায়দুল কাদের সহ ৭ শীর্ষ আওয়ামী নেতাকে মৃত্যুদন্ড

ছবি : সংগৃহীত   ২০২৪ সালের জুলাই ও আগষ্ট মাসে সংগঠিত  গণঅভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যার মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত দল বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ...

সেপ্টেম্বর ও অক্টোবর আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ সময় : চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর জন্য ঝুঁকিপূর্ণ সময় হওয়ায় এসময়ে মশক নিধন ও জনসচেতনতা...

চট্টগ্রামে বকেয়া পরিশোধের দাবিতে গ্রামীণফোনের সাবেক কর্মীদের ‘পথে পথে প্রতিবাদ’

চট্টগ্রাম : চট্টগ্রামে গ্রামীণফোনের সাবেক কর্মীদের পাঁচ শতাংশ বিলম্ব বকেয়া পরিশোধের দাবিতে অনুষ্ঠিত হয়েছে সাংস্কৃতিক প্রতিবাদ কর্মসূচি ‘পথে পথে প্রতিবাদ’। রোববার (১৩ সেপ্টেম্বর) সকাল...

চট্টগ্রাম ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, ২৪ ঘণ্টায় বিল ২ লাখ ৭৬ হাজার

চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যুর দুইদিন পর এবার সিরাজুল মনিরা (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর)...

চট্টগ্রামে গুরুত্বপূর্ণ সড়কে উন্নয়ন কাজে গতি আনতে রাতে সরেজমিনে চসিক মেয়র

চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীতে দীর্ঘদিন ধরে সংস্কারের অপেক্ষায় থাকা অক্সিজেন-মুরাদপুর সড়কের উন্নয়নকাজ এগিয়ে যাওয়ায় এ পথে চলাচলকারী নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম সিটি...
সর্বশেষ সর্বাধিক পঠিত